IND vs WI T20 WC 2026: সেমিফাইনালে নামার আগে পরিসংখ্যান কী বলছে? ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের রেকর্ড

Published : Feb 28, 2026, 01:08 PM IST

IND vs WI T20 WC 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার মুখোমুখি হয় ২০০৯ সালে। সেই সুপার এইটের ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এরপর ২০১০ সালে, আবারও সুপার ৮ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে ভারতকে হারায়। 

PREV
14
টি-২০ বিশ্বকাপে দুই দল এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে

লতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। তবে কলকাতায় নামার আগে টিম ইন্ডিয়াকে ভাবাচ্ছে পুরনো ইতিহাস। পরিসংখ্যান বলছে, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে ভারতের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এই মেগা টুর্নামেন্টে দুই দল এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ তিনবার জিতেছে, আর ভারত জিতেছে মাত্র একবার।

24
হেড টু হেড রেকর্ড

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার মুখোমুখি হয় ২০০৯ সালে। সেই সুপার এইটের ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এরপর ২০১০ সালে, আবারও সুপার ৮ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে ভারতকে হারায়। তবে ২০১৪ সালে, ভারত ঘুরে দাঁড়ায় এবং ৭ উইকেটে ম্যাচ জেতে। কিন্তু ২০১৬ সালের সেমিফাইনালে, মুম্বইতে ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলকে ৭ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ভারতের স্বপ্ন ভেঙে দেয়।

34
সার্বিক টি-টোয়েন্টি পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে

বিশ্বকাপের রেকর্ড ভয় দেখালেও, সার্বিক টি-টোয়েন্টি পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে। দুই দল এখনও পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত ১৯টি ম্যাচে জিতেছে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি ম্যাচে। একটি ম্যাচের নিস্পত্তি হয়নি। তবে মনে রাখার মতো বিষয় হল, ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজই শেষ দল যারা টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে হারিয়ে দেয়।

44
সেমিফাইনালে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে

চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে আমেরিকা, নামিবিয়া, পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারিয়ে ভারত সুপার এইটে ওঠে। কিন্তু সুপার ৮-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয় তারা। এরপর চেন্নাইতে, জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়ে ভারত আবার ফর্মে ফিরে আসে। এবার সেমিফাইনালে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories