IND vs WI T20 WC 2026: কলকাতায় পৌঁছে গেলেন হার্দিকরা, পারদ চড়ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের

Published : Feb 27, 2026, 08:36 PM ISTUpdated : Feb 27, 2026, 08:56 PM IST
IND vs WI T20 WC 2026

সংক্ষিপ্ত

IND vs WI T20 WC 2026: সিটি অফ জয় ধীরে ধীরে ‘ফিল দ্য থ্রিল' মুডে প্রবেশ করছে। পারদ চড়ছে ক্রমশই। ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গেছে ভারতীয় দল। শুক্রবারই কলকাতায় এসে পৌঁছল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়।

IND vs WI T20 WC 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI T20 WC 2026)। যে ম্যাচে জিতলেই সোজা সেমিফাইনালে পৌঁছে যাবেন সূর্যকুমার যাদবরা (ind vs wi super 8)। 

কলকাতায় পা রাখল টিম ইন্ডিয়া 

 

 

সিটি অফ জয় ধীরে ধীরে ‘ফিল দ্য থ্রিল' মুডে প্রবেশ করছে। পারদ চড়ছে ক্রমশই। ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গেছে ভারতীয় দল। শুক্রবারই কলকাতায় এসে পৌঁছল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়। প্রসঙ্গত, চেন্নাই থেকে বিকেল ৪.৩০ মিনিটের বিমানে কলকাতায় আসার কথা ছিল টিম ইন্ডিয়ার। 

কিন্তু শুক্রবার দুপুর ১.২২ মিনিট নাগাদ কলকাতায় ভূমিকম্প হয়। সেইজন্য বিমান অবতরণের ক্ষেত্রে কিছুটা দেরি হয়। কারণ, ভূমিকম্পের জেরে বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। সাধারণত, ভূমিকম্পের পরে যেহেতু আফটারশকের একটা আশঙ্কা থেকে যায়, তাই কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় রানওয়ে। 

কালীঘাট মন্দিরে পুজো দেবেন গৌতম গম্ভীর

তারপর ফের রানওয়ে খোলার পর, বিমান অবতরণ শুরু হয়। তাই যে বিমানে ভারতীয় দলের আসার কথা ছিল, তা নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা দেরিতে নামে। অন্যদিকে, আহমেদাবাদ থেকে ওয়েস্ট ইন্ডিজ় দলও কলকাতায় পৌঁছে গেছে। দুই দলকেই বাইপাসের ধারের দুটি পাঁচতারা হোটেলে রাখা হয়েছে।

শনিবার বিকেলে, ইডেনে অনুশীলন করবে দুই দল। এছাড়া রয়েছে সাংবাদিক সম্মেলন। অন্যদিকে, শনিবার কালীঘাট মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI T20 WC 2026: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে আসছে না কোনও পরিবর্তন? প্রথম একাদশ বদলের সম্ভাবনা কম
ENG vs NZ T20: সুপার এইটের লড়াইতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ইংল্যান্ড, সেমিতে হবে ধুন্ধুমার ক্রিকেট?