IND vs ZIM T20 2026: টসে জিতে বল করার সিদ্ধান্ত জিম্বাবোয়ের! ব্যাট করতে নামছে ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?

Published : Feb 26, 2026, 06:36 PM ISTUpdated : Feb 26, 2026, 06:49 PM IST
IND vs ZIM T20 2026

সংক্ষিপ্ত

IND vs ZIM T20 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ এবং হাই-ভোল্টেজ ম্যাচ। চলতি মেগা টুর্নামেন্টের হাই-প্রোফাইল ম্যাচও বলা যেতে পারে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল জিম্বাবোয়ে।

IND vs ZIM T20 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ এবং হাই-ভোল্টেজ ম্যাচ। চলতি মেগা টুর্নামেন্টের হাই-প্রোফাইল ম্যাচও বলা যেতে পারে (ind vs zim t20 2026)। সুপার এইটের লড়াইতে বৃহস্পতিবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি ভারত বনাম জিম্বাবোয়ে। সেই ম্যাচেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল জিম্বাবোয়ে (ind vs zim toss)। 

টসে জিতে বোলিং জিম্বাবোয়ের

একাধিক দিক দিয়ে এই ম্যাচটি তাৎপর্যপূর্ণ। কারণ, সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়েছে ভারত। অন্যদিকে, জিম্বাবোয়েও সুপার এইটের লড়াইতে তাদের প্রথম ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে যায়। কিন্তু ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে চলতি বিশ্বকাপে তাদের পারফরম্যান্স। বিশেষ করে, যেভাবে লড়াই করে তারা সুপার এইটে উঠে এসেছেন এবং অস্ট্রেলিয়ার মতো দলকেও সিকান্দার রাজারা হারিয়ে দিয়েছেন। 

অপরদিকে, বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম বড় শক্তি টিম ইন্ডিয়া। সেরা ব্যাটার এবং বোলারদের নিয়ে সমৃদ্ধ ভারতীয় দল নিঃসন্দেহে এই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনালের দিকে পা বাড়াতে চাইবে। সেইসঙ্গে, নেট রান রেট বাড়ানোর দিকেও নজর দিতে হবে ভারতকে।  

ভারতীয় দলে দুটি পরিবর্তন

অন্যদিকে, চিপকের পিচ যেহেতু স্পিন সহায়ক, তাই এই ম্যাচে স্পিনারদের বাড়তি গুরুত্ব দিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে এসেছেন সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল এবং রিঙ্কু সিং-এর জায়গায় সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। 

অধিনায়ক সূর্যকুমারের কথায়, “আমরা প্রস্তুত আছি। আমার মনে হয়, আজ রাতটা আমাদের।গত ম্যাচে কী হয়েছে, তা মনে রাখার দরকার নেই। শুধু নিজেদের সেরাটা দিতে চাই এবং ম্যাচটা উপভোগ করতে চাই। চাই নির্ভীক ক্রিকেট।" 

অন্যদিকে, জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, “ভারতকে যদি কম রানে আটকে রাখতে পারি, তাহলে অনেককিছুই সম্ভব। আমরা ম্যাচের উত্তাপ অনুভব করছি।"

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা

জিম্বাবোয়েঃ তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার-ব্যাটার), ব্রায়ান বেনেট, ডিয়ন মায়ার্স, রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, টিনোতেন্ডা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SA vs WI T20 2026: ২২ গজে ঝড় তুলল দক্ষিণ আফ্রিকা! বিধ্বংসী ব্যাটিং অধিনায়ক মার্করামের, ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারাল প্রোটিয়া ব্রিগেড
SA vs WI: আমেদেবাদে বিশ্বরেকর্ড হোল্ডারদের, ১৭৬ রান ক্যারিবিয়ানদের