IND vs ZIM T20: টি-টোয়েন্টিতে ভারত না জিম্বাবোয়ে, কে এগিয়ে? হেড টু হেডের নিরিখে পরিসংখ্যান

Published : Feb 24, 2026, 09:29 PM IST

IND vs ZIM T20: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে ২৬ ফেব্রুয়ারি, ভারতের মুখোমুখি হবে জিম্বাবোয়ে। টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ১৩টির মধ্যে ১০টি ম্যাচ জিতে ভারত অনেকটাই এগিয়ে। তবে এবারের টুর্নামেন্টে জিম্বাবোয়েও দারুণ ফর্মে আছে।

PREV
16
জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের রেকর্ড বেশ ভালো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে ২৬ ফেব্রুয়ারি, ভারতের মুখোমুখি হবে জিম্বাবোয়ে। টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ১৩টির মধ্যে ১০টি ম্যাচ জিতে ভারত অনেকটাই এগিয়ে। তবে এবারের টুর্নামেন্টে জিম্বাবোয়েও দারুণ ফর্মে আছে। চলতি মেগা টুর্নামেন্টে নিজেদের প্রথম সুপার এইটের ম্যাচে ভারত বড় ব্যবধানে হেরেছে ভারত, তাই তাদের আছে নিহদন্দেহে এই ম্যাচটি জেতা খুবই জরুরি। তবে ভারতের জন্য স্বস্তির খবর হল এটাই যে, জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের রেকর্ড বেশ ভালো। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত এবং জিম্বাবোয়ে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ১০টি ম্যাচে। আর জিম্বাবোয়ে জিতেছে মাত্র ৩টিতে। এই পরিসংখ্যানই বলে দেয় যে, ভারত কতটা এগিয়ে আছে।

26
ভারত ৭ উইকেটে জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলে

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত এবং জিম্বাবোয়ে এখনও পর্যন্ত, মাত্র একবারই মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে ভারত জয় পেয়েছিল। অর্থাৎ, বিশ্বকাপের মঞ্চেও জিম্বাবোয়ের ওপর ভারতের দাপট বজায় থাকছে। ভারত এবং জিম্বাবোয়ের মধ্যে সব দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি জিম্বাবোয়ের রাজধানী হারারেতে অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছিল ২০১০ সালের ১২ জুন। সেই ম্যাচে ভারত ৬ উইকেটে জেতে। এরপর ১৩ জুন, ২০১০-এ দ্বিতীয় ম্যাচেও ভারত ৭ উইকেটে জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলে।

36
দ্বিপাক্ষিক সিরিজে ভারতের আধিপত্য

২০১৫ সালে ভারত জিম্বাবোয়ের সঙ্গে দুটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল, যা ১-১ ব্যবধানে ড্র হয়। এরপর ২০১৬ সালের জুন মাসে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ হয়। সেই সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ে ২ রানের ব্যবধানে জিতে রীতিমতো চমকে দেয়। কিন্তু পরের দুটি ম্যাচ জিতে ভারত ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের নামে করে নেয়। এই ফলাফলগুলি প্রমাণ করে দেয় যে, জিম্বাবোয়ে মাঝে মাঝে লড়াই দিলেও ভারত শেষ পর্যন্ত, সিরিজে নিজেদের আধিপত্য ধরে রেখেছে।

46
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এও ভারত এবং জিম্বাবোয়ে মুখোমুখি হয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এও ভারত এবং জিম্বাবোয়ে মুখোমুখি হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে। জবাবে জিম্বাবোয়ে দল মাত্র ১১৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ভারত একটি বড় জয় পায়। 

56
২০২৪-এ টি-টোয়েন্টি সিরিজে ভারতের ৪-১ ব্যবধানে জয়

২০২৪ সালের জুলাই মাসে ভারত এবং জিম্বাবোয়ের মধ্যে একটি পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ে ১৩ রানে জিতে সবাইকে অবাক করে দেয়। কিন্তু টিম ইন্ডিয়া দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং দ্বিতীয় ম্যাচে ১০০ রানের বিশাল ব্যবধানে জেতে। তৃতীয় ম্যাচে ভারত ২৩ রানে জেতে। চতুর্থ ম্যাচে ভারত ১০ উইকেটের এক অবিশ্বাস্য জয় তুলে নিয়ে সিরিজে নিজেদের দখল মজবুত করে। শেষ ম্যাচে, ভারত ৪২ রানে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করে।

66
হেড টু হেড রেকর্ড ভারতের বড় শক্তি

টি-টোয়েন্টি ম্যাচের সামগ্রিক পরিসংখ্যান দেখলে ভারতের স্পষ্ট আধিপত্য চোখে পড়ে। ১৩টি ম্যাচের মধ্যে ১০টিতে জয় টিম ইন্ডিয়ার শক্তিকেই তুলে ধরে। অন্যদিকে, জিম্বাবোয়ে জিতেছে মাত্র ৩টি ম্যাচে। এই পরিসংখ্যান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ ম্যাচের আগে ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে অতীতের এই জয়গুলি নিঃসন্দেহে টিম ইন্ডিয়াকে মানসিকভাবেও অনেকটা এগিয়ে রাখবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories