IND vs ZIM T20: সুপার এইটের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে চেন্নাইতে আগামী ২৬ ফেব্রুয়ারি, মুখোমুখি ভারত বনাম জ়িম্বাবোয়ে (IND vs ZIM T20)।
IND vs ZIM T20: জমে উঠেছে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। বিশেষ করে জ়িম্বাবোয়ে ফিরে পেয়েছে তাদের পুরনো গৌরব। নিজেদের প্রমাণ করছেন সিকান্দার রাজারা। এবার সুপার এইটের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে চেন্নাইতে আগামী ২৬ ফেব্রুয়ারি, মুখোমুখি ভারত বনাম জ়িম্বাবোয়ে (IND vs ZIM T20)।
বিশেষ পরিকল্পনা সাজিয়ে ফেলেছে জ়িম্বাবোয়ে?
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দুই দলই সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে। ফলে, সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে ভারত এবং জ়িম্বাবোয়ে দুই দলেরই লক্ষ্য হল, যেভাবেই হোক জয় ছিনিয়ে আনতে হবে (india vs zimbabwe t20 super 8)।
চেন্নাইতে বৃহস্পতিবার, মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে নামার আগে ইতিমধ্যেই বিশেষ পরিকল্পনা সাজিয়ে ফেলেছে জ়িম্বাবোয়ে। জানা যাচ্ছে, ভারতের শক্তিকেই এবার দুর্বলতা বানাতে চাইছে তারা।
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে জ়িম্বাবোয়ের কোচ জাস্টিন স্যামন্স জানিয়েছেন, "একটা ম্যাচের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ম্যাচ হয়। ব্যক্তিগত অনেকগুলো লড়াই চলে। বৃহস্পতিবারও সেটা হবে। সেগুলো আমাদের জিততে হবে। তাহলেই ম্যাচের রাশ আমাদের হাতে চলে আসবে।”
কী বলছেন জ়িম্বাবোয়ে কোচ জাস্টিন স্যামন্স?
তাঁর কথায়, "ওয়েস্ট ইন্ডিজ়ের মতো ভারতও আমাদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে। ওরাও নিশ্চয়ই চুপ করে থাকবে না। জানিম আমাদের উপর অনেকটাই চাপ থাকবে। কিন্তু তার মাঝেও আমরা ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করব। আক্রমণাত্মক খেলার একটা ঝুঁকি সবসময় থেকে যায়। তবে সেটা আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। ওদের ছন্দ নষ্ট করার চেষ্টা করব আমরা।”
স্যামন্স মনে করছেন, “মুম্বইয়ের থেকে চেন্নাইয়ের মাঠ আকারে অনেকটা বড়। যার ফলে, ছয় মারা খুব একটা সহজ হবে না। এটা ঠিক যে, ওয়েস্ট ইন্ডিজ় আমাদের ধরে ফেলে। তাই সেটা করলে আমাদের চলবে না। বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সেই পরিকল্পনা আমাদের তৈরি আছে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


