India A Women vs Bangladesh A Women: উড়ে গেল বাংলাদেশ, মহিলা ক্রিকেটে এশিয়া সেরা ভারত

Published : Feb 22, 2026, 03:45 PM ISTUpdated : Feb 22, 2026, 03:55 PM IST
Radha Yadav

সংক্ষিপ্ত

India A Women vs Bangladesh A Women: পুরুষদের ক্রিকেটে সম্প্রতি ভারত-বাংলাদেশ ম্যাচ হয়নি। কিন্তু মহিলাদের ক্রিকেটে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে। সেই লড়াইয়ে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত।

DID YOU KNOW ?
ভারতের মহিলাদের দাপট
সদ্য সিনিয়র পর্যায়ে মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার এসিসি উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নাৈমেন্টেও জয় পেল ভারত।

ACC Women's Asia Cup Rising Stars 2026: বাংলাদেশকে (India A Women vs Bangladesh A Women) ফুৎকারে উড়িয়ে এসিসি উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬ চ্যাম্পিয়ন হল ভারত। রাধা যাদবের (Radha Yadav) নেতৃত্বে এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারত। রবিবার থাইল্যান্ডের (Thailand) ব্যাঙ্ককে (Bangkok) ফাইনালে ব্যাটিংয়ে সেরা পারফরম্যান্স দেখাতে না পারলেও, ভারতীয় দলের জয় পেতে কোনও সমস্যা হল না। বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় এনে দিলেন। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাধা। তাঁর দল সাত উইকেট হারিয়ে ১৩৪ রান করে। জবাবে ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ৪৬ রানে জয় পেল ভারত। টি-২০ ফর্ম্যাটে এই ব্যবধানে জয় যথেষ্ট কৃতিত্বের। বিশেষ করে ১৩৪ রান করার পর ৪৬ রানে জয় ভারতের বোলারদের দাপটের প্রমাণ দিচ্ছে।

ব্যাটিং বিপর্যয় সামলে জয় ভারতের

এদিন ৪৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। ওপেনার নন্দিনী কাশ্যপ (Nandini Kashyap) আট রান করেই আউট হয়ে যান। অপর ওপেনার বৃন্দা দীনেশ (Vrinda Dinesh) ১৯ রান করেন। অনুষ্কা শর্মা (Anushka Sharma) আট রান করেন। মিন্নু মণি (Minnu Mani) প্রথম বলেই আউট হয়ে যান। বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন রাধা ও তেজল হাসাবনিস (Tejal Hasabnis)। রাধা ৩৬ রান করেন। তেজল ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন (Fahima Khatun) ২৫ রান দিয়ে চার উইকেট নেন। 

ভারতের বোলারদের সাফল্য

বাংলাদেশের কোনও ব্যাটারই খুব বেশি লড়াই করতে পারেননি। ভারতের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখান। প্রেমা রাওয়াত (Prema Rawat) ১২ রান দিয়ে তিন উইকেট নেন। তনুজা কাঁওয়ার (Tanuja Kanwer) ১১ রান দিয়ে জোড়া উইকেট নেন। সনিয়া মেন্ধিয়া (Sonia Mendhiya) ২১ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ বার এসিসি উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টারস জয় ভারতের।
এখনও পর্যন্ত ২ বার এসিসি উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট হয়েছে। ২ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কি ভেসে যাবে? আহমেদাবাদের আবহাওয়া নিয়ে বড় আপডেট
India vs South Africa: বাড়ির উঠোনে একসঙ্গে খেলা শুরু, বিশ্বকাপে মুখোমুখি মর্কেল ভাইরা