India vs South Africa: বাড়ির উঠোনে একসঙ্গে খেলা শুরু, বিশ্বকাপে মুখোমুখি মর্কেল ভাইরা

Published : Feb 22, 2026, 01:03 PM IST
Gautam Gambhir Morne Morkel

সংক্ষিপ্ত

India vs South Africa: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই। দু'দলের ক্রিকেটাররা পরস্পরের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হচ্ছেন। তবে শুধু ক্রিকেটাররাই নন, মাঠের বাইরে দুই ভাইও লড়াইয়ের জন্য তৈরি।

DID YOU KNOW ?
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। রবিবার ফের এই দুই দলের লড়াই হতে চলেছে।

Albie Morkel-Morne Morkel: ছোটবেলায় সব দেশের শিশুরাই যেভাবে বাড়ির উঠোনে, পাড়ার মাঠে বা রাস্তায় খেলা শুরু করে, ঠিক সেভাবেই এই দুই ভাইয়ের জীবন শুরু হয়েছিল। বাড়ির পিছনে খোলা জায়গায় দুই ভাইয়ের খেলা শুরু হয়। সেই শুরু। তারপর বড় মাঠে খেলা, পেশাদার ক্রিকেটার হয়ে ওঠা, জাতীয় দলের হয়ে খেলা। তারপর পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচিং শুরু। এখন দুই ভাই দুই দেশের জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য। একজনের নাম অ্যালবি মর্কেল এবং অপরজন মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার (South Africa) এই দুই ভাইয়ের মধ্যে অ্যালবি নিজের দেশেরই জাতীয় দলের সঙ্গে যুক্ত। মর্নি ভারতীয় দলের বোলিং কোচ। রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে (India vs South Africa) মাঠের বাইরে এই দুই ভাইয়ের লড়াই দেখা যাবে।

মর্কেল ভাইদের লড়াই

২০২৪ সালে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি। তিনি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আর্শদীপ সিংদের (Arshdeep Singh) সাহায্য করছেন। অন্যদিকে, প্রাক্তন অলরাউন্ডার অ্যালবি দক্ষিণ আফ্রিকা দলের বিশেষজ্ঞ পরামর্শদাতা। তিনি প্রধান কোচ শুকরি কনরাডকে (Shukri Conrad) সাহায্য করছেন। মর্নি ভারতীয় দলকে পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ জেতাতে চাইছেন। অন্যদিকে, অ্যালবি তাঁর দেশকে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিততে সাহায্য করতে চাইছেন।

কোচিংও শুরু একসঙ্গে

মর্কেল ভাইরা যেমন ক্রিকেট খেলা একসঙ্গে শুরু করেছিলেন, তেমনই কোচিংও একসঙ্গে শুরু করেন। এ প্রসঙ্গে অ্যালবি জানিয়েছেন, ‘আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি। এখন আমরা কোচিংয়ের ভূমিকায় আছি। আমরা প্রথমবার কোচ হয়েছিলাম একসঙ্গে। সেই সময়ই আমার মনে হয়েছিল, মর্নি খুব ভালো বোলিং কোচ হতে পারে। আমি ওকে এক্ষেত্রে সাহায্য করেছিলাম।’ রবিবার মর্নি নিজের দেশের জাতীয় দলকে হারানোর পরিকল্পনা করছেন। উল্টোদিকে অ্যালবি তাঁর দলকে জেতানোর চেষ্টা করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
সুপার এইটে রবিবার ভারতের প্রথম ম্যাচ।
রবিবার টি-২০ বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Read more Articles on
click me!

Recommended Stories

হেফাজতে মৃত্যু বাবার, ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন নিয়ে ভারতে আসতে চায় আফগান কিশোরী
Shikhar Dhawan: জীবনের নতুন ইনিংস, সোফি শাইনের সঙ্গে বিয়ে সেরে নিলেন শিখর ধাওয়ান