India vs Afghanistan Series 2026: আবারও দেশের জার্সিতে নামতে চলেছেন রোহিত-কোহলি, নয়া সূচি জানিয়ে দিল বিসিসিআই

Published : Mar 02, 2026, 02:06 PM ISTUpdated : Mar 02, 2026, 02:12 PM IST
India vs Afghanistan Series 2026: আবারও দেশের জার্সিতে নামতে চলেছেন রোহিত-কোহলি, নয়া সূচি জানিয়ে দিল বিসিসিআই

সংক্ষিপ্ত

India vs Afghanistan Series 2026: আগামী জুন মাসে, ভারত সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ম্যাচেই খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেখানেও অধিনায়ক হিসাবে দেখা যাবে শুভমান গিলকে। কারণ, তিনি একদিনের দলেরও অধিনায়ক।

India vs Afghanistan Series 2026: ২২ গজে আবারও নামতে চলছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আপাতত টিম ইন্ডিয়ার জার্সিতে একটি ফরম্যাটেই খেলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার ৩ মাস পরেই আবারও দেশের জার্সিতে দেখা যাবে এই দুই তারকাকে (india vs afghanistan series 2026)। 

দেশের জার্সিতে আবার নামছেন রোহিত-কোহলি

মাঝে অবশ্য আইপিএল রয়েছে। এরপর আগামী জুন মাসে, ভারত সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। তাদের বিরুদ্ধে একটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজেই মাঠে নামবেন রোহিত-কোহলি (india vs afghanistan series 2026 schedule)। 

প্রথমে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচটি। আগামী ৬ জুন থেকে নিউ চণ্ডীগড়ে শুরু হবে সেই ম্যাচ। সেই খেলায় দেশের জার্সিতে দলে ফিরবেন টেস্ট অধিনায়ক শুভমন গিল। এরপর ১৪ জুন, ধর্মশালায় অনুষ্ঠিত হবে প্রথম একদিনের ম্যাচটি। তারপরের ম্যাচটি রয়েছে ১৭ জুন লখনউতে এবং শেষ একদিনের ম্যাচটি আগামী ২০ জুন, চেন্নাইতে খেলা হবে।

 

 

 ভারত বনাম আফগানিস্তান সিরিজ

এই তিনটি ম্যাচেই খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেখানেও অধিনায়ক হিসাবে দেখা যাবে শুভমান গিলকে। কারণ, তিনি একদিনের দলেরও অধিনায়ক। প্রসঙ্গত, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারি মাসে, এক দিনের সিরিজ়ে মাঠে নামেন রোহিত এবং কোহলি। তারপর প্রায় পাঁচ মাসের বিরতি। যদিও আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। 

রোহিত শর্মা আবার চলতি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আইসিসি-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর। বিভিন্ন মাঠে দেখা যাচ্ছে এই তারকাকে। এমনকি, ভারত-পাকিস্তান ম্যাচের আগে টিম ইন্ডিয়ার সঙ্গে ডাগ আউটেও ছিলেন তিনি।

উল্লেখ্য, আগামী বছর রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই মঞ্চে রোহিত এবং কোহলিকে সুযোগ পেতে গেলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হবে। তাই আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচকে পাখির চোখ করছেন তারা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan T-20 World Cup: বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি! ৫০ লক্ষ টাকা করে জরিমানা প্রত্যেক পাক ক্রিকেটারের, নির্দেশ দিল বোর্ড
IND vs WI Sanju Samson: ক্যাপ্টেন'স ক্যাপ খুলে সেলাম জানালেন সূর্য, সঞ্জু বললেন "কাঁদাবি নাকি?" বিশ্বকাপের মাইলস্টোন