India vs Ireland Series: চলতি ২০২৬ সালের জুন মাসে, আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (india vs ireland)। এই টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিসিআই একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। শোনা যাচ্ছে, আসন্ন সিরিজে সঞ্জু স্যামসনকে অধিনায়ক করা হতে পারে।
চলতি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, ভারতীয় ক্রিকেট দল তাদের পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি। আফগানিস্তান সিরিজ তো আছেই। তবে এবার বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে যে, ২০২৬ সালের জুন মাসে, আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। এই সফরে ভারতীয় ক্রিকেট দল দুটি টি-২০ ম্যাচ খেলবে। প্রায় আট বছর পর ভারতীয় দল বেলফাস্টের মাঠে নামতে চলেছে। যা এই সফরকে আরও স্পেশ্যাল করে তুলেছে।
25
সিরিজের সূচি দেখে নেওয়া যাক
প্রথম টি-২০ ম্যাচটি বেলফাস্ট স্টেডিয়ামে খেলা হবে আগামী ২৬ জুন। ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। অন্যদিকে, দ্বিতীয় টি-২০ ম্যাচটি বেলফাস্ট স্টেডিয়ামে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।
35
অধিনায়ক কে হবেন?
এই সিরিজে তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে অধিনায়ক করার সম্ভাবনা প্রবল। অতীতে সিনিয়রদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেলেও, এবার সঞ্জু তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে, ব্যস্ত সূচির কারণে সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মাকে এই সফর থেকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তাদের জায়গায় ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল কিংবা তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর মধ্যে একজনকে সুযোগ দেওয়া হতে পারে।
55
ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার
আইপিএল ২০২৬ শেষ হওয়ার পরেই, আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২০ জুন, আফগানিস্তান সিরিজ শেষ হলেই দল আয়ারল্যান্ড সফরের জন্য রওনা দেবে। এই সিরিজ শেষ হওয়ার ঠিক পরেই, ১ জুলাই থেকে ইংল্যান্ডে পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে। ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ড সিরিজ ভারতের তরুণ প্রতিভাদের জন্য একটি ভালো প্রস্তুতির মঞ্চ হতে চলেছে।