Ajit Agarkar News: বর্তমানে নির্বাচক প্রধান হিসেবে তাঁর চুক্তির মেয়াদ চলতি ২০২৬ সালের জুন মাস পর্যন্ত রয়েছে। গত ২০২৩ সালে, আগারকার এই দায়িত্ব নেওয়ার পর, ভারত পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪, ২০২৬) এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৫) জিতেছে। 

Ajit Agarkar News: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধানের পদে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত থেকে যেতে চান অজিত আগারকার। সম্প্রতি বোর্ডের কাছে এই আর্জি জানিয়েছেন তিনি (Ajit Agarkar contract extension)। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই আগারকার তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য BCCI-কে অনুরোধ করেছেন বলে খবর (Indian cricket team selector)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বর্তমানে নির্বাচক প্রধান হিসেবে তাঁর চুক্তির মেয়াদ চলতি ২০২৬ সালের জুন মাস পর্যন্ত রয়েছে। গত ২০২৩ সালে, আগারকার এই দায়িত্ব নেওয়ার পর, ভারত পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪, ২০২৬) এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৫) জিতেছে। শুধু তাই নয়, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে ওঠে দল এবং দুবার এশিয়া কাপও (২০২৩, ২০২৫) চ্যাম্পিয়ন হয়েছে।

আগারকারের চুক্তির মেয়াদ বাড়ছে?

উল্লেখ্য, আগারকারের নেওয়া কিছু সিদ্ধান্ত বেশ সাহসী ছিল। যেমন, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, রোহিত শর্মা অবসর নিলে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে টপকে সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটারদের অবসরের পর, দলকে একটি নতুন যুগে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও আগারকার বড় ভূমিকা পালন করেছেন।

তবে তাঁর বেশ কিছু সিদ্ধান্ত ধাক্কাও খেয়েছে। যেমন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অক্ষর প্যাটেলের বদলে শুভমান গিলকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে। কিন্তু পরে বিশ্বকাপের দল থেকে গিলকে বাদ দিয়ে দু-বছর দলের বাইরে থাকা ইশান কিষাণকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

BCCI গুরুত্ব দিয়ে বিবেচনা করছে

গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়ে আসার পরেও আগারকারের সঙ্গে তাঁর বোঝাপড়া বেশ ভালো। সম্প্রতি গম্ভীর এও বলেছেন যে, ভারতের এই জয় তিনি আগারকারকে উৎসর্গ করছেন। সীমিত ওভারের ক্রিকেটে ভারত দারুণ সাফল্য পেলেও, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার আগারকারের জন্য একটি বড় ধাক্কা ছিল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সাদা বলের ক্রিকেটে দলের দুর্দান্ত পারফরম্যান্সের কথা মাথায় রেখে BCCI তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি গুরুত্বকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আগারকারের আবেদনের বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই খবর। নির্বাচক কমিটিতে আগারকার ছাড়া বাকি সদস্যরা হলেন প্রজ্ঞান ওঝা, আর.পি. সিং, অজয় রাত্রা এবং শিব সুন্দর দাস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।