India vs New Zealand: 'নতুন কিছু বলুক,' স্যান্টনারের দর্শকদের চুপ করানোকে ব্যঙ্গ সূর্যর

Published : Mar 07, 2026, 07:28 PM IST
Sanju Samson-Suryakumar Yadav

সংক্ষিপ্ত

India vs New Zealand: রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই। এই ম্যাচের আগে দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও মিচেল স্যান্টনারের (Mitchell Santner) কথার লড়াই জমে উঠেছে।

DID YOU KNOW ?
খেতাবের লক্ষ্যে কিউয়িরা
নিউজিল্যান্ড এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তারা প্রথম খেতাবের লক্ষ্যে খেলতে নামছে।

2026 ICC Men's T20 World Cup Final: আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দর্শকদের চুপ করাতে চাওয়া নিউজিল্যান্ডের (India vs New Zealand) অধিনায়ক মিচেল স্যান্টনারকে (Mitchell Santner) ব্যঙ্গ করলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, 'সবাই একইরকম কথা বলছে। ওদের নতুন কিছু বলা উচিত।' দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে নামছে ভারতীয় দল। এ প্রসঙ্গে সূর্যকুমার বলেছেন, ‘এটা একটা বিশেষ অনুভূতি। সবাই এই ম্যাচ নিয়ে উত্তেজিত। আমাদের দলের পরিবেশ খুব ভালো। আমরা সবাই ফাইনালের দিকে তাকিয়ে আছি।’ কোনও দল এখনও পর্যন্ত দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। কোনও দল টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতেও পারেনি। রবিবার আমেদাবাদে সেই নজির গড়ার লক্ষ্যে ভারতীয় দল।

ভারতের উপর চাপ তৈরির চেষ্টা স্যান্টনারের

শনিবার সাংবাদিক বৈঠকে স্যান্টনার বলেন, 'ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। আমরা দর্শকদের চুপ করিয়ে দিতে চাই। ভারতের উপরেই দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের জন্য চাপ থাকবে। আমরা ওদের উপর চাপ বাড়াতে চাইব। ওদের উপর এই অতিরিক্ত চাপের ফল কী হয় দেখা যাক।' বিপক্ষ অধিনায়কের এই মন্তব্য শুনে ব্যঙ্গ করেছেন সূর্যকুমার।

ভারতের মাটিতে ভারতকে হারানোর চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

গত কয়েক বছরে ভারতের মাটিতে সব ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছে নিউজিল্যান্ড। তারা ভারতীয় দলকে টেক্কা দিচ্ছে। এবার টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে স্যান্টনার বলেছেন, 'টি-২০ ক্রিকেটে অনেক ওঠা-নামা দেখা যায়। যে কোনও সময় ম্যাচের রং বদলে যেতে পারে। সারা বিশ্বকাপে আমরা সেটা দেখেছি। অনেক দলই একই জায়গায় আছে। সব ম্যাচেই কিছু মুহূর্ত ফল বদলে দেয়। ভারত স্পষ্টতই এগিয়েছিল। তবে আমরা পাল্লা দেওয়ার চেষ্টা করছি। গত ম্যাচে আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকা (South Africa) খুব ভালো ক্রিকেট খেলছিল। তারপর আমাদের বিরুদ্ধে একটু হোঁচট খায়। তারপরেই ওরা ম্যাচ থেকে হারিয়ে যায়। আমরা সেই জয়ের পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। ফাইনালেও একইভাবে খেলতে চাই এবং আরও এক বড় দলকে হারাতে চাই।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারত।
দেশের মাটিতে প্রথমবার এবং সবমিলিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

বিশ্বকাপ ফাইনালের আগে জমকালো সমাপ্তি অনুষ্ঠান, কটা থেকে শুরু-কে কে পারফর্ম করবেন?
West Asia Conflict: চার্টার ফ্লাইটের ব্যবস্থা আইসিসি-র, ভারত থেকে দেশে ফিরছেন ক্রিকেটাররা