Dubai Airspace: যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ের আকাশপথ বন্ধ থাকায় টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে বিদায় নেওয়ার পরেও ভারতে আটকে পড়েছেন বিভিন্ন দলের ক্রিকেটাররা। এবার তাঁদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থার কথা জানাল আইসিসি। ফলে ক্রিকেটারদের সমস্যা মিটতে চলেছে।
KNOW
2026 ICC Men's T20 World Cup: ভারত থেকে ইংল্যান্ড (England), দক্ষিণ আফ্রিকা (South Africa), ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করল আইসিসি। ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran-Israel War) জেরে পশ্চিম এশিয়ায় সঙ্কট তৈরি হয়েছে। বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর ফলে দুবাইয়ের (Dubai) আকাশপথ বন্ধ হয়ে যায়। ফলে সুপার এইট পর্যায় থেকেই বিদায় নিলেও, ভারতে আটকে পড়েন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে (Zimbabwe) দল। এরপর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দল সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পরেও ভারত ছাড়তে পারছিল না। ক্যারিবিয়ান ক্রিকেটাররা দেশে ফেরার জন্য কাতর আর্জি জানাচ্ছিলেন। এবার তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করে দিল আইসিসি।
শনিবারই ভারত ছাড়ছে ইংল্যান্ড দল
আইসিসি সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ডের ক্রিকেটাররা শনিবার সন্ধেবেলাতেই মুম্বই (Mumbai) থেকে সরাসরি লন্ডনের (London) উড়ান ধরছেন। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল এখন কলকাতায় আছে। এই দুই দলের ক্রিকেটারদের রবিবার একই উড়ানে দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। চার্টার ফ্লাইট প্রথমে জোহানেসবার্গে (Johannesburg) যাবে। সেখান থেকে অ্যান্টিগায় (Antigua) পৌঁছবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে কেশব মহারাজ (Keshav Maharaj), জেসন স্মিথ (Jason Smith) ও জর্জ লিন্ডে (George Linde) এবং টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য দেশে ফেরার বদলে নিউজিল্যান্ডে (New Zealand) যাবেন। কারণ, ১৫ মার্চ দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে। এই কারণে মহারাজরা রবিবার নিউজিল্যান্ডের উড়ান ধরবেন।
সবশেষে ভারত ছাড়বেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা
রবিবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচের পর দেশে ফিরবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তারপর আইপিএল-এর (IPL 2026) আগে আবার বিভিন্ন দেশের ক্রিকেটাররা ভারতে আসবেন। তার আগে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


