India vs New Zealand: 'দর্শকদের চুপ করিয়ে দিতে চাই,' ফাইনালের আগে হুঙ্কার স্যান্টনারের

Published : Mar 07, 2026, 03:25 PM IST
India vs New Zealand T20 World Cup 2026 Final

সংক্ষিপ্ত

India vs New Zealand: রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই। তেতে উঠেছে সারা দেশ। পাল্টা হুঙ্কার কিউয়ি শিবিরের।

DID YOU KNOW ?
দেশের মাটিতে জয় লক্ষ্য
এখনও পর্যন্ত কোনও দল দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ভারতীয় দল সেই নজির গড়তে চায়।

2026 ICC Men's T20 World Cup Final: সেমি-ফাইনালের আগে ইংল্যান্ডের (England) স্যাম কারান (Sam Curran) মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) দর্শকদের চুপ করিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এবার টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে নিউজিল্যান্ডের (India vs New Zealand) অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) দর্শকদের চুপ করিয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানালেন। কারান চার ওভার বোলিং করে ৫৩ রান দেওয়ার পর ১৪ বলে ১৮ রান করে আউট হয়ে যান। তাঁর দল চুপচাপ এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এবার স্যান্টনারও মাথা নিচু করে দেশে ফিরে যাবেন বলে আত্মবিশ্বাসী সারা দেশ। ভারতীয় দল টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে।

সাংবাদিক বৈঠকে হুঙ্কার স্যান্টনারের

শনিবার সাংবাদিক বৈঠকে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। আমরা দর্শকদের চুপ করিয়ে দিতে চাই। টি-২০ ক্রিকেটে অনেক ওঠা-নামা দেখা যায়। যে কোনও সময় ম্যাচের রং বদলে যেতে পারে। সারা বিশ্বকাপে আমরা সেটা দেখেছি। অনেক দলই একই জায়গায় আছে। সব ম্যাচেই কিছু মুহূর্ত ফল বদলে দেয়। ভারত স্পষ্টতই এগিয়েছিল। তবে আমরা পাল্লা দেওয়ার চেষ্টা করছি। গত ম্যাচে আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকা (South Africa) খুব ভালো ক্রিকেট খেলছিল। তারপর আমাদের বিরুদ্ধে একটু হোঁচট খায়। তারপরেই ওরা ম্যাচ থেকে হারিয়ে যায়। আমরা সেই জয়ের পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। ফাইনালেও একইভাবে খেলতে চাই এবং আরও এক বড় দলকে হারাতে চাই।’

ভারতের উপর চাপ তৈরির চেষ্টা নিউজিল্যান্ডের

স্যান্টনার নিজেদের উপর থেকে চাপ কাটানোর চেষ্টা করে বলেছেন, ‘ভারতের উপরেই দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের জন্য চাপ থাকবে। আমরা ওদের উপর চাপ বাড়াতে চাইব। ওদের উপর এই অতিরিক্ত চাপের ফল কী হয় দেখা যাক।’ ভারতীয় শিবিরের আশা, কোনও চাপই অতিরিক্ত হবে না এবং সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতেই ট্রফি উঠবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ Final: ফাইনালের স্কোয়াড থেকে বাদ যাচ্ছেন অভিষেক? মেপে পা ফেলতে চাইছেন গম্ভীর-সূর্যরা
IND vs NZ Final: আহমেদাবাদের ২২ গজে কি ছুটবে রানের ফোয়ারা? ফাইনালের পিচ নিয়ে আগ্রহ তুঙ্গে