2026 ICC Men's T20 World Cup Final: ২০২৪ সালে বার্বাডোজে (Barbados) দ্বিতীয় খেতাব এসেছিল। এবার টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখার লক্ষ্যে রবিবার ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs New Zealand)।
KNOW
India Vs New Zealand Final: দু'বার টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হলেও, দেশের মাটিতে এখনও খেতাব জিততে পারেনি ভারতীয় দল। এবার সেই অধরা খেতাব জয়ের লক্ষ্যে রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচ খেলতে শুক্রবার মুম্বই (Mumbai) থেকে আমেদাবাদে (Ahmedabad) পৌঁছে গেল ভারতীয় দল। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ভারতীয় দল সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে (Sardar Vallabhbhai Patel International Airport) পৌঁছয়। দুই স্থানীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল (Axar Patel) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) নিজেদের গাড়িতে বিমানবন্দর থেকে বেরিয়ে যান। তবে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং দলের বাকি সদস্যরা একসঙ্গে টিম হোটেলের দিকে রওনা হন।
ইতিহাস গড়ার লক্ষ্যে ভারতীয় দল
২০০৭ সালে শুরু হয় টি-২০ বিশ্বকাপ। তারপর থেকে এখনও পর্যন্ত কোনও দল নিজেদের দেশে চ্যাম্পিয়ন হতে পারেনি। কোনও দল পরপর দু'বার চ্যাম্পিয়নও হতে পারেনি। এবার দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রেখে ইতিহাস গড়ার লক্ষ্যে সূর্যকুমাররা। টানা তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে (India vs England) টানা দ্বিতীয়বার জয় পেয়েছে ভারতীয় দল। এই জয় দলের সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এবার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।
লক্ষাধিক দর্শকের সামনে জয়ের আশায় ভারতীয় দল
রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে লক্ষাধিক দর্শক থাকতে পারেন। তাঁদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামবে ভারতীয় দল। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই মোটেই সহজ হবে না। সম্প্রতি ভারতের মাটিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন কিউয়ি ক্রিকেটাররা। এবার তাঁদের বিরুদ্ধে দাপট দেখিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। দলের সবাই তৈরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


