India vs Pakistan: মন্থর শতরান তিলক ভার্মার, পাকিস্তানের কাছে হার ভারতের

Published : Nov 23, 2026, 12:38 AM ISTUpdated : Nov 23, 2026, 12:43 AM IST
Tilak Varma India vs Pakistan

সংক্ষিপ্ত

ACC Men's Asia Cup Rising Stars 2026: রবিবার পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারসে পাকিস্তান এ দলের বিরুদ্ধে লড়াই করল ভারতীয় এ (India A vs Pakistan A) দল। ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। শাহবাজ আহমেদও (Shahbaz Ahmed) ব্যাট হাতে লড়াই করলেন। অধিনায়ক তিলক ভার্মাও (Tilak Varma) লড়াই করলেন। কিন্তু হার ভারতের।

India A vs Pakistan A: এশিয়া কাপ রাইজিং স্টারসের (ACC Men's Asia Cup Rising Stars 2026) ম্যাচে পাকিস্তান এ দলের কাছে ৪৮ রানে হেরে গেল ভারতীয় এ দল। রবিবার রাতে দোহার (Doha) ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (West End Park International Cricket Stadium) লড়াই করেও জয়ের কাছাকাছি পৌঁছতে পারল না ভারতীয় এ দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.২ ওভারে ৩১৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৪৯.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ব্যাটাররা সাধ্যমতো লড়াই করলেন। কিন্তু তার আগে বোলাররা ব্যর্থ হন। এই কারণেই হেরে গেল ভারত। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের (Nepal) বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় পেলেও, পাকিস্তানকে হারাতে পারল না ভারত।

কাজে লাগল না তিলক ভার্মার শতরান

পাকিস্তানের বিরুদ্ধে বড় টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় ভারতীয় এ দল। ১১ রান করে আউট হয়ে যান বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। পরের ওভারেই আউট হয়ে যান আয়ূষ বাদোনি (Ayush Badoni)। তিনি রান করতে পারেননি। এরপর অধিনায়ক তিলক ভার্মাকে (Tilak Varma) সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৪২ বলে ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অভিষেক। তিনি ছ'টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। তিলক শেষপর্যন্ত ক্রিজে থাকেন। তিনি ১৪৯ বলে ১০০ রান করেন। সাতটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন ভারতীয় এ দলের অধিনায়ক। তিনি ক্রিজের একপ্রান্ত আগলে ছিলেন। কিন্তু প্রয়োজনের সময় দলের রানের গতি বাড়াতে পারেননি তিলক। লড়াই করেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। তিনি ৪৯ বলে একটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। কিন্তু তাতেও জয় এল না।

গ্রুপে দ্বিতীয় ভারত

পাকিস্তানের কাছে হারের ফলে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ভারতীয় দল। সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND A vs PAK A: পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক সুপার 70 অভিষেক শর্মার, মহারণ জিততে চাই ৩১৪ রান
India A vs Pakistan A: এশিয়া কাপ রাইজিং স্টারসে বড় স্কোর পাকিস্তানের, কঠিন লড়াই ভারতের