India vs Pakistan T20 World Cup: পরিসংখ্যান বলছে, গত ২০২১ সালের ক্রিকেট বিশ্বকাপের একটি ইনিংস ছাড়া, এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাবর আজম ভারতের বিরুদ্ধে বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন।
কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচের আগেম অনেকেই কথা বলছেন বাবর আজমকে নিয়ে। পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ডও বলা হয় তাঁকে। তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের রেকর্ড খুব একটা ভালো নয়।
24
তাঁর গড় মাত্র ৯.২৫
ভারতের বিরুদ্ধে শেষ পাঁচটি টি-২০ ম্যাচে, বাবর মাত্র ১০৫ রান করেছেন। গত ২০২১ সালের বিশ্বকাপে, অপরাজিত ৬৮ রানের ইনিংসটি বাদ দিলে, তাঁর গড় মাত্র ৯.২৫।
34
এশিয়া কাপে ব্যর্থ
২০২২ সালের এশিয়া কাপে, ভারতের বিরুদ্ধে বাবর দু-বারই ব্যর্থ হন। তাঁর সংগ্রহে ১০ এবং ১৪ রান। এরপর ২০২২ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে, আর্শদীপ সিংয়ের বলে প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে আউট হন তিনি।
ভারত বনাম পাকিস্তান টি-২০ ম্যাচে, বিরাট কোহলি সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর ঝুলিতে ৪৯২ রান। পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান করেছেন মহম্মদ রিজওয়ান। তাঁর সংগ্রহে ২২৮ রান।