India vs Pakistan T20 World Cup: বুম বুম বুমরা! রবিবারের ২২ গজে ঝড় তুলবেন এই তারকা বোলার?

Published : Feb 15, 2026, 12:37 PM IST

India vs Pakistan T20 World Cup: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচেই রীতিমতো ঝড় তুলতে পারেন ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা। 

PREV
15
ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা

রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। নিঃসন্দেহে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াই। সেই ম্যাচেই রীতিমতো ঝড় তুলতে পারেন ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা। তবে তাঁর সঙ্গে সাহিবজাদা ফারহানের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।

25
ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে

এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান, দুই দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। দুটি দলই চলতি প্রতিযোগিতায় গত দুটি ম্যাচেই জয় পেয়েছে। তবে নেট রান রেটের দিক দিয়ে এগিয়ে আছে ভারত। তাই তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

35
বুমরা প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি

প্রসঙ্গত, যশপ্রীত বুমরার বলে ছক্কা হাঁকানো একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হলেন সাহিবজাদা ফারহান। গত এশিয়া কাপে তিনি বুমরাকে তিনটি ছয় মেরেছিলেন। ভারতের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ১৫০। তবে জয় আসেনি এখনও ভারতের বিরুদ্ধে। কিন্তু এবার বুমরা প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি। 

45
যশপ্রীত বুমরার ইয়র্কারের জাদু

এমনিতেই যশপ্রীত বুমরা তাঁর ইয়র্কারের জাদুতে বিশ্বের সেরা ব্যাটারদের রীতিমতো সমস্যায় ফেলে দিচ্ছেন। এবার কলম্বোতে, ফারহানের বিরুদ্ধেও সেই ছন্দ দেখা যেতে পারে। 

55
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে

আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ স্পিনার এবং পেসার উভয়কেই সাহায্য করতে পারে। শিশিরের প্রভাব থাকতে পারে, তাই টসে জিতে যে কোনও দল বোলিং নিতে পারে। তবে এই ম্যাচে বুম বুম বুমরা! ম্যাজিক দেখা যেতে পারে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories