India vs Pakistan T20 World Cup: সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আবহাওয়া। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী, রোদ না উঠলেও বৃষ্টিপাত হয়নি কলম্বোতে। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণ (india-pakistan match)। রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু চিন্তার কারণ হয়ে আবহাওয়ার গতিপ্রকৃতি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫০-৬৫%। অর্থাৎ, ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টিতে ভিজে যেতে পারে মাঠ (colombo weather now)। কিন্তু সেক্ষেত্রে পরে বৃষ্টি থেমে গেলেও, সুপার সপার দিয়ে মাঠ শোকানো এবং আউটফিল্ডকে শুকনো করে মাঠকে খেলার উপযোগী করে তোলা তথা মাঠের জলনিকাশি ব্যবস্থা, এই সবকিছু নিয়েই ভাবতে হচ্ছে আইসিসি-কে (colombo weather 15 feb 2026)।
কিন্তু এখনও পর্যন্ত যা খবর আসছে, তাতে সকাল থেকে আকাশের মুখ ভার এবং মেঘলা আবহাওয়া থাকলেও, বৃষ্টিপাত হয়নি কলম্বোতে। পাশাপাশি রোদের দেখা নেই। আইসিসি-র সহযোগী ওয়েদার এক্সপার্ট সংস্থা জানাচ্ছে, রাতের দিকে কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা মাত্র ১০%। তবে রবিবার সকাল এবং দুপুরে কলম্বোতে ৯৩% পর্যন্ত, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টির তীব্রতা অনেকটা কমতে পারে।
তবে থেমে থেমে বৃষ্টির জেরে খেলা শুরু হতে কিছুটা দেরি হতে পারে। তবে শেষ মুহূর্তের আপডেট অনুযায়ী, কলম্বোয় রাত ৯টার পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।এমনকি, ম্যাচের সময়ও বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারী বৃষ্টি হলেও পুরো মাঠ ঢাকার জন্য আর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রাউন্ড কভার রয়েছে। তাই বৃষ্টি থামলেই মাত্র ২০ মিনিটের মধ্যে গ্রাউন্ড স্টাফরা পুনরায় খেলা শুরু করার জন্য মাঠকে তৈরি করে দিতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।