SL vs IND Test Series 2026: আগামী শনিবার, ১৫ অগাস্ট থেকে দ্বীপরাষ্ট্রে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে বহুপ্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরুর আগেই ঘোর বিপদে শ্রীলঙ্কা দল।
SL vs IND Test Series 2026: আগামী শনিবার, ১৫ অগাস্ট থেকে দ্বীপরাষ্ট্রে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে বহুপ্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরুর আগেই ঘোর বিপদে শ্রীলঙ্কা দল। ঘরের মাঠে নামার ঠিক মুখে বড় ধাক্কা খেল আয়োজকরা। চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না দলীয় ব্যাটিং অর্ডারের দুই মূল স্তম্ভ, কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্ক। শনিবার থেকে গলে শুরু হতে চলেছে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। কিন্তু তার আগেই শ্রীলঙ্কা শিবিরের এই দুই নির্ভরযোগ্য ব্যাটারকে হারানো ভারতের বিরুদ্ধে তাদের লড়াইকে অনেকটাই কঠিন করে দিল।
কুশল ধাক্কা লঙ্কা শিবিরে
সূত্রের খবর, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটের কারণে শুধু প্রথম ম্যাচই নয়, গোটা দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিস। গত ১৯ জুলাই এলপিএল ২০২৪ (LPL 2026)-এর ম্যাচে কলম্বো কাপসের হয়ে ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে খেলার সময় এসএসসি গ্রাউন্ডে চোট পান তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ পুনর্বাসন চললেও, সিরিজের আগে তিনি পুরোপুরি ফিট হতে পারেননি।
চোটে জর্জরিত লঙ্কা শিবির
অন্যদিকে, শ্রীলঙ্কার বর্তমান তরুণ তুর্কি তথা ওপেনার পাথুম নিশাঙ্ক কব্জির চোটের কারণে অন্তত প্রথম টেস্টে মাঠে নামতে পারছেন না। সম্প্রতি এই কব্জির সমস্যার কারণে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল, যার দরুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একটি টেস্টে তিনি খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে নিশাঙ্ক ফিরতে পারবেন কি না, তা নিয়েও এখনও যথেষ্ট সংশয় রয়েছে। লঙ্কান ক্রীড়া সাংবাদিক নিব্রাজ রামজান এই জোড়া চোটের খবর নিশ্চিত করেছেন।
বড় সমস্যায় শ্রীলঙ্কা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) অন্তর্গত এই গুরুত্বপূর্ণ সিরিজে এই জোড়া অনুপস্থিতি শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে বড় সমস্যায় ফেলে দিল। তিন নম্বরে মেন্ডিসের অভিজ্ঞতা এবং ওপরের দিকে নিশাঙ্কের ধারাবাহিকতা হারালে শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডারে বড় শূন্যতা তৈরি হবে। মেন্ডিসের অনুপস্থিতিতে উইকেটের পেছনে নিশানের দিকে ঝুঁকতে পারে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। আগামী ২৩ আগস্ট থেকে কলম্বোয় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে সিরিজ শুরুর ঠিক কয়েক দিন আগে এমন জোড়া ধাক্কা সামলে শ্রীলঙ্কা কীভাবে ভারত বধের ছক কষে, এখন সেটাই দেখার। নিঃসন্দেহে, এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নিয়ে সিরিজে মনস্তাত্ত্বিক এগিয়ে থেকেই মাঠে নামবে ভারতীয় দল।


