John Turner: মাত্র ২৫ বছরেই নিতে হল কঠিন সিদ্ধান্ত! চোটের কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের তরুণ পেসারের

Published : Aug 07, 2026, 04:37 PM IST
John Turner: মাত্র ২৫ বছরেই নিতে হল কঠিন সিদ্ধান্ত! চোটের কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের তরুণ পেসারের

সংক্ষিপ্ত

John Turner: লাগাতার চোটের কারণে মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের তরুণ ফাস্ট বোলার জন টার্নার। গত এক বছরের বেশি সময় ধরে পিঠের চোটে ভুগছিলেন তিনি।

John Turner: ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে মাত্র ২৫ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের তরুণ পেসার জন টার্নার (England young pacer retirement)। গত এক বছরেরও বেশি সময় ধরে পিঠের চোট তাঁকে ব্যাপক ভুগিয়েছে। এই চোটের কারণেই, ক্যারিয়ারের একেবারে শুরুতে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। ২০২৪ সালের অক্টোবর-নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় টার্নারের (John Turner)। ইংল্যান্ডের জার্সিতে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলে তিনটি উইকেট নিয়েছেন তিনি। টার্নার শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২৫ সালের জুন মাসে।

আরও পড়ুনঃ Ashes 2025: মদ্যপান বিতর্কে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে জমা পড়ল তদন্ত রিপোর্ট, কী রয়েছে সেখানে?

মাত্র ২৫ বছরেই নিতে হল কঠিন সিদ্ধান্ত!

দেশের কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের হয়ে প্রায় পাঁচ বছর খেলার পর ক্রিকেটকে বিদায় জানালেন টার্নার। তিনি জানিয়েছেন, ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তটা তাঁর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। টার্নার বলেন, "দেশের হয়ে এবং হ্যাম্পশায়ারের হয়ে খেলাটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে পিঠের চোট এবং ক্রমাগত স্বাস্থ্য সমস্যা আমাকে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আমার মনে হয়, ক্রিকেটের বাইরের জীবনে পা রাখার এটাই সঠিক সময়।"

আরও পড়ুনঃ Ashes 2025: অ্যাশেজ়ের দ্বৈরথ ম্লান! সিডনিকাণ্ডের পর যৌথ বিবৃতি দিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, রক্তদানের আবেদন

চোটের কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের তরুণ পেসারের

২০২১ সালে হ্যাম্পশায়ারের হয়ে পেশাদার ক্রিকেটে পা রাখেন টার্নার। ২০২৩ সালের 'ভাইটালিটি ব্লাস্ট' টুর্নামেন্টে ১১টি ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়ে তিনি সকলের নজরে আসেন। হ্যাম্পশায়ার ক্রিকেট ডিরেক্টর জাইলস হোয়াইট বলেন, "হ্যাম্পশায়ারের সাফল্যের সময়ে টার্নারের বড় ভূমিকা ছিল। মাত্র ২৫ বছর বয়সে তাঁর এই অবসর খুবই হতাশাজনক। চোটের কারণে এত কম বয়সে একজন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়কে খেলা ছাড়তে হওয়ায় হতাশ ইংল্যান্ডের ক্রিকেট মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Shubman Gill: চোটের জন্য শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে নেই শুবমান, ভারতের নেতৃত্বে রাহুল
Shubman Gill: শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?