India vs West Indies: দ্বিতীয় টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাট করছে ভারত, বড় রানের পথে টিম ইন্ডিয়া

Published : Oct 10, 2025, 12:50 PM IST
India vs West Indies

সংক্ষিপ্ত

India vs West Indies: চলছে প্রথম দিনের খেলা। লাঞ্চ বিরতির পর আবার খেলা শুরু হয়েছে। লাঞ্চ বিরতি পর্যন্ত, ভারতের রান ছিল ১ উইকেট হারিয়ে ৯৪ রান। 

India vs West Indies: ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হয়েছে দ্বিতীয় টেস্টে (ind vs wi 2nd test match)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে, শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচে চালিয়ে খেলছে টিম ইন্ডিয়া (Team India)। 

টসে জিতে ভারতের ব্যাটিং

 

 

টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল।  প্রথম ম্যাচ জিতে এমনিতেই সিরিজে এগিয়ে আছে ভারত। তাছাড়া আত্মবিশ্বাসের দিক দিয়েও যথেষ্ট ভালো জায়গায় আছে গৌতম গম্ভীরের ছেলেরা। আর সেই মোমেন্টাম নিয়েই দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল।

চলছে প্রথম দিনের খেলা। লাঞ্চ বিরতির পর আবার খেলা শুরু হয়েছে। লাঞ্চ বিরতি পর্যন্ত, ভারতের রান ছিল ১ উইকেট হারিয়ে ৯৪ রান। আপাতত ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ১৪৭ রান। ক্রিজে যশস্বী জয়সওয়াল ৭২ রানে এবং সাই সুদর্শন ৩৬ রানে ব্যাট করছেন। কেএল রাহুলও এদিন ভালো ইনিংস উপহার দেন। তাঁর সংগ্রহে ৩৮ রান। 

অন্যদিকে, ক্যারিবিয়ানদের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন জোমেল ওয়ারিকান। 

দুই দলের প্রথম একাদশ

 

 

ভারতের প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুভ জুরেল (উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশঃ জন ক্যাম্পবেল, ত্যাগেনারিন চন্দ্রপল, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ, রস্টন চেজ (অধিনায়ক), টেভিন ইমলাচ (উইকেটকিপার-ব্যাটার)), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, খারি পিয়ের, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ZIM T20 2026: টসে জিতে বল করার সিদ্ধান্ত জিম্বাবোয়ের! ব্যাট করতে নামছে ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
SA vs WI T20 2026: ২২ গজে ঝড় তুলল দক্ষিণ আফ্রিকা! বিধ্বংসী ব্যাটিং অধিনায়ক মার্করামের, ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারাল প্রোটিয়া ব্রিগেড