India vs West Indies: হোয়াইটওয়াশ হল না, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় ওডিআই-তে হার ভারতের

Published : Oct 04, 2026, 01:42 AM IST
IND vs WI 3rd ODI

সংক্ষিপ্ত

India vs West Indies ODI Series: শনিবার শেষ হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ। এই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ দখল করেছিল ভারতীয় দল। ফলে শনিবার তৃতীয় ওডিআই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার ছিল। এই ম্যাচে জয় পেল না ভারতীয় দল। ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলাররা আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারলেন না।

DID YOU KNOW ?
ভারতের বোলিং-ব্যর্থতা
ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের সব ম্যাচেই বড় স্কোর করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না।

India vs West Indies Third ODI: শনিবার নিউ চণ্ডীগড়ে (New Chandigarh) ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে হেরে গেল ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করার পরেও হেরে গেল ভারত। এদিন ভারতীয় দল সাত উইকেট হারিয়ে ৩৫১ রান করে। জবাবে ৪৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৫২ রান তুলে জয় পেল ক্যারিবিয়ানরা। এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখলেন অধিনায়ক শাই হোপ (Shai Hope)। তিনি ১৪৩ বল খেলে ১৬২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। হোপের পাশাপাশি ভালো ব্যাটিং করেন আমির জঙ্গু (Amir Jangoo)। তিনি ৫৬ বলে ৬৭ রান করেন। কিমো পলও (Keemo Paul) ভালো ব্যাটিং করেন। তিনি ৩৫ বলে ৪৪ রান করেন। এর ফলেই জয় পেল ওয়েস্ট ইন্ডিজ।

বিফলে রাহুলের শতরান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে ওপেন করতে নেমে ৮৫ বলে ৯২ রান করেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) অবশ্য এক রান করেই আউট হয়ে যান। বিরাট কোহলি (Virat Kohli) প্রথম বলেই আউট হয়ে যান। রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ৬৯ বলে ৫৭ রান করেন। কে এল রাহুল (KL Rahul) ৮৭ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। নমন ধীর (Naman Dhir) ২১ বলে ৩০ রান করেন।

ভারতের বোলারদের ব্যর্থতা

এই ম্যাচে ভারতের কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখান অংশুল কম্বোজ (Anshul Kamboj)। তিনি নয় ওভার বোলিং করে ৮২ রান দেন। অন্য বোলাররাও নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি। এর ফলেই ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে পারল না ভারতীয় দল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫
ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৫ ম্যাচের টি-২০ সিরিজ।
শনিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজ শেষ হল। এবার শুরু হবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ।
Read more Articles on
click me!

Recommended Stories

KL Rahul: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান, ধোনির নজির স্পর্শ করলেন, যুবরাজকে ছাপিয়ে গেলেন রাহুল
Asian Games 2026: নকভি না থাকায় বিতর্ক অতীত, জয় শাহের হাত থেকে পদক নিলেন শ্রেয়াসরা