India vs Pakistan: সম্প্রতি যে কোনও পর্যায়ের ক্রিকেটেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করছেন না ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফিও নিচ্ছে না ভারতীয় দল। চলতি এশিয়ান গেমসেও (Asian Games 2026) এর ব্যতিক্রম হচ্ছে না।

DID YOU
KNOW
?
ফের পাকিস্তান-বধ
সম্প্রতি সব ধরনের খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পাচ্ছে ভারতীয় দল। এবারের এশিয়ান গেমসেও তার ব্যতিক্রম হল না।

Indian Cricket Team: মহসিন নকভি (Mohsin Naqvi) নেই, বিতর্কও নেই। শনিবার এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে (India vs Pakistan) হারিয়ে সোনা জেতার পর পদক নিলেন ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের পদক দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ (ICC Chairman Jay Shah)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রেসিডেন্ট নকভি আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালের দিন স্টেডিয়ামে থাকবেন না। কারণ হিসেবে পূর্বনির্ধারিত কর্মসূচির কথা জানান নকভি। কিন্তু ক্রিকেট মহলে আলোচনা চলছে, বিড়ম্বনা এড়াতেই এই সিদ্ধান্ত নেন পিসিবি চেয়ারম্যান।

নকভি থাকলে পদক নিত না ভারতীয় দল

গত বছর পুরুষদের এশিয়া কাপ (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর নকভির হাত থেকে ট্রফি নিতে চায়নি ভারতীয় দল। ট্রফি চুরি করে মাঠ থেকে পালিয়ে যান পিসিবি চেয়ারম্যান। গত মাসে মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ফের নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মাঠে থাকবেন না নকভি। এরপরেই স্পষ্ট হয়ে যায়, পাকিস্তানকে হারিয়ে সোনা জিতলে পদক নেবেন ভারতীয় ক্রিকেটাররা। জয় শাহ তাঁদের পদক দেওয়ায় নিতে কারও আপত্তি ছিল না। পাকিস্তানের ক্রিকেটারদের রুপোর পদক দেন এশিয়ান গেমস আয়োজক কমিটির এক আধিকারিক। শ্রীলঙ্কার (Sri Lanka) ক্রিকেটারদের হাতে পদক তুলে দেন অপর এক আধিকারিক।

সোনা ধরে রাখল ভারতীয় দল

২০২৩ সালে হাংঝাউ এশিয়ান গেমসেও পুরুষদের ক্রিকেটে সোনা জিতেছিল ভারতীয় দল। এবার মহিলা ও পুরুষ ক্রিকেটে সোনা জিতেছে ভারত। মহিলা ক্রিকেট দলে সিনিয়র ক্রিকেটাররাও ছিলেন। তবে পুরুষ ক্রিকেট দলে মূলত তরুণ ক্রিকেটাররা ছিলেন। তাঁরাই ভারতীয় দলকে সোনা জেতালেন। ফের ভারতের সামনে পর্যুদস্ত হল পাকিস্তান। মাঠের মতোই মাঠের বাইরেও জয় পেল ভারত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।