India vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়, এবার সেমি-ফাইনালে যেতে হলে ভারতের অঙ্ক কী?

Published : Feb 27, 2026, 09:20 AM ISTUpdated : Feb 27, 2026, 09:24 AM IST
India vs Zimbabwe T20 World Cup 2026

সংক্ষিপ্ত

India vs Zimbabwe: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। ফলে সেমি-ফাইনালের আশা উজ্জ্বল হয়েছে।

DID YOU KNOW ?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
রবিবার টি-২০ বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল।

2026 ICC Men's T20 World Cup: ১ মার্চ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) কোয়ার্টার-ফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। হ্যাঁ, ঠিকই পড়েছেন। চলতি টি-২০ বিশ্বকাপের ফর্ম্যাট অনুযায়ী কোয়ার্টার-ফাইনাল না থাকলেও, পরিস্থিতি অনুযায়ী ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ কোয়ার্টার-ফাইনাল হয়ে গিয়েছে। কারণ, যে দল এই ম্যাচে জয় পাবে, তারাই সুপার এইট গ্রুপ ওয়ানের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ইতিমধ্যেই এই গ্রুপ থেকে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। দুই ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে প্রোটিয়ারা। জিম্বাবোয়ে (Zimbabwe) প্রথম দুই ম্যাচেই হেরে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট করে পেয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় স্থানে ক্যারিবিয়ানরা। ফলে রবিবারের ম্যাচ জেতা ছাড়া কোনও উপায় নেই ভারতের।

জিতলেই সেমি-ফাইনালে ভারত

বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে (India vs Zimbabwe) ১৪৮ রানের বেশি ব্যবধানে জয় পেলে নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে টপকে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারত ভারতীয় দল। কিন্তু এই ম্যাচে ৭২ রানে জয় পেয়েছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ফলে অঙ্ক সহজ, রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জিততে হবে। এই ম্যাচ হারলে গ্রুপে তৃতীয় স্থানে থাকবে ভারত। তখন আর সেমি-ফাইনাল খেলার সুযোগ থাকবে না। এমনকী, বৃষ্টি বা অন্য কোনও কারণে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ভেস্তে গেলেও ভারতীয় দলের লাভ হবে না। কারণ, দুই দল এক পয়েন্ট করে পেলেও, তখন নেট রান রেটে এগিয়ে থাকবে ক্যারিবিয়ানরা। ফলে রবিবার জেতা ছাড়া ভারতীয় দলের সামনে অন্য কোনও রাস্তা খোলা নেই।

আত্মবিশ্বাসী ভারতীয় দল

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। এবার ইডেনে দর্শকদের সমর্থনকে হাতিয়ার করে ক্যারিবিয়ানদের হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিতে তৈরি সূর্যকুমাররা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
সুপার এইট গ্রুপ ওয়ানে ৩ নম্বরে ভারতীয় দল।
চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট গ্রুপ ওয়ানে ৩ নম্বরে আছে ভারতীয় দল। তবে সেমি-ফাইনালের আশা উজ্জ্বল।
Read more Articles on
click me!

Recommended Stories

Rinku Singh: রিঙ্কু সিংয়ের পরিবারে শোকের ছায়া, প্রয়াত ভারতীয় ব্যাটারের বাবা
IND vs ZIM T20 2026: "নিজের প্রতি বিশ্বাস রেখে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম", বললেন দুরন্ত অভিষেক