India vs South Africa: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচের পরেই ভারতীয় দলের কৌশল নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
KNOW
Axar Patel: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় দল (India vs South Africa) হেরে যাওয়ার পর দল গঠন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে (Axar Patel) বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অক্ষরকে খেলার সুযোগ দেওয়া হয়নি। তাঁর বদলে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) খেলার সুযোগ দেওয়া হয়। এই পরিবর্তনের ফল ভালো হয়নি। প্রথমে দুই ওভার বোলিং করে ১৭ রান দেন এই অলরাউন্ডার। এরপর পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ১১ বল খেলে ১১ রান করেন তিনি। অক্ষরের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে ওয়াশিংটনকে খেলানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অশ্বিন। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে স্থায়িত্ব দরকার ছিল। শুধু কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি।
অক্ষরের পাশে অশ্বিন
অক্ষরের পাশে দাঁড়িয়ে অশ্বিন বলেছেন, 'আইপিএল (IPL) বা অন্য কোনও লিগে এরকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কখনও দলে বদল আনা যেতে পারে। কারণ, দল ১৪টি ম্যাচ খেলছে। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তা করা যায় না। এরকম আইসিসি ইভেন্টে দলে আরও স্থায়িত্ব দরকার। তাহলেই ভালো হয়।' গত টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষরের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে অশ্বিন বলেছেন, ‘আমি ১০০ শতাংশ সহমত যে যদি বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরকে ব্যবহার করতে চাইলে ওকে খেলানো যেতে পারে। আমি সেসব বুঝি। কিন্তু টি-২০ ক্রিকেটে ভারতের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় অক্ষর প্যাটেল। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেল কী করেছিল, তা ভুলে গেলে চলবে না। এই ভারতীয় দল যে পরিস্থিতিতে ছিল, সেই ম্যাচে একই পরিস্থিতিতে অক্ষর প্যাটেলের আগমন হয়েছিল।’
সমালোচনার মুখে টিম ম্যানেজমেন্ট
রবিবার ভারতীয় দল হেরে যাওয়ার পর অক্ষরকে বাদ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট ও প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তীব্র সমালোচনা শুরু হয়েছে। অশ্বিনও সেই দলে যোগ দিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


