T20 World Cup 2026 Final: ভারত টি-২০ বিশ্বকাপ জিততেই কাবুলে উৎসব, রাস্তায় নামলেন বহু মানুষ

Published : Mar 09, 2026, 09:52 AM ISTUpdated : Mar 09, 2026, 09:54 AM IST
India vs New Zealand T20 World Cup Final

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতেই আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) শুরু হয়েছে উৎসব। রবিবার রাতেই বহু মানুষ রাস্তায় নেমে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উৎসব পালনের সেই ভিডিও। ভারত-আফগানিস্তানের সম্পর্ক বরাবরই ভালো। কিন্তু ভারতের জয়ে এই উৎসবের ছবি অভাবনীয়।

DID YOU KNOW ?
দাপট দেখিয়ে জয় ভারতের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ৯৬ রানে জয় পেয়েছে ভারত। ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়ে জয় পেল ভারতীয় দল।

T20 World Cup 2026 Final: ঠিক যেন ভারতের কোনও শহর। রাস্তায় অসংখ্য মানুষ। ভিড়ের চাপে গাড়ি এগোতে পারছে না। সারা রাস্তা আলোকিত। আতসবাজি পোড়ানো হচ্ছে। ভারতীয় দলের জন্য অনেকেই জয়ধ্বনি দিচ্ছেন। সবাই টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ভারতের জয়ে উচ্ছ্বসিত। রবিবার রাতে এমনই ছবি দেখা গেল আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul)। এখন রমজান মাস চলছে। তারই মধ্যে ভারতের জয়ে গভীর রাত পর্যন্ত উৎসবে মেতে রইলেন আফগানরা। বিসিসিআই (BCCI) বরাবরই আফগানিস্তান ক্রিকেট দলকে সাহায্য করে। ভারত-আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্কও ভালো। এছাড়া দু'দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক বহু পুরনো। এই কারণেই আফগানিস্তান এবারের টি-২০ বিশ্বকাপে ভালো ফল করতে না পারলেও, ভারত চ্যাম্পিয়ন হওয়ায় খুশি আফগানরা।

পাকিস্তানকে ব্যঙ্গ করছেন আফগানরা

আফগানিস্তান ও পাকিস্তানের (Afghanistan-Pakistan War) সেনা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ভারতের টি-২০ বিশ্বকাপ জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের ক্রিকেট মহল ভারতের জয়কে খাটো করে দেখানোর চেষ্টা করছে। পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির (Mohammad Amir) প্রথমে দাবি করেছিলেন ভারতীয় দল সেমি-ফাইনালে পৌঁছতে পারবে না। তারপর দাবি করেছিলেন, সেমি-ফাইনালে ভারতকে (India vs England) হারিয়ে দেবে ইংল্যান্ড। তারপর ফাইনালের আগে স্পট-ফিক্সিংয়ের দায়ে নির্বাসিত হওয়া এই পেসার দাবি করেছিলেন, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড। ভারতীয় দল ফাইনালে বড় ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানকে ব্যঙ্গ করছেন আফগানরা

 

 

ভারতের বিভিন্ন শহরে উৎসব

ভারত প্রথম দল হিসেবে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। প্রথম দল হিসেবে পরপর দু'বার চ্যাম্পিয়ন হল ভারত। এই জয়ে সারা দেশ উল্লসিত। রবিবার রাতে জয় আসার পরেই কলকাতা-সহ বিভিন্ন শহরে বহু মানুষ রাস্তায় নেমে পড়েন। সারা দেশে যেন অকাল দীপাবলির ছবি দেখা যায়। সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষানরা (Ishan Kishan) যে পারফরম্যান্স দেখিয়েছেন, তা ক্রিকেট দুনিয়ার প্রশংসা আদায় করে নিচ্ছে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
টানা দ্বিতীয়বার, দেশের মাটিতে প্রথমবার এবং সবমিলিয়ে ৩ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Gautam Gambhir: বিশ্বকাপ জয় এই দু'জনকে উৎসর্গ করলেন গম্ভীর, নামগুলো জেনে নিন
T20 World Cup Final: ট্রফি নিয়ে হনুমান মন্দিরে সূর্য-গম্ভীর, এবার ক্যাপ্টেনের লক্ষ্য অলিম্পিকে সোনা জয়?