Pakistan-Afghanistan War: পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক ও সামরিক টক্কর বেশ কিছুদিন ধরেই চলছিল। এবার সরাসরি যুদ্ধের কথা ঘোষণা করেছে পাকিস্তান। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
KNOW
Pakistan-Afghanistan War Updates: পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ, সামরিক সংঘাত এবার সরাসরি যুদ্ধের আকার নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Pakistan's Defence Minister Khawaja Asif) ঘোষণা করেছেন, তাঁর দেশ আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের (Saudi Arabia) সাহায্য চাইছে পাকিস্তান। সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সল বিন ফারহান আল-সৌদকে (Saudi Arabia's Foreign Minister Faisal bin Farhan Al-Saud) ফোন করে কথা বলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার (Foreign Minister of Pakistan Mohammad Ishaq Dar)। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সশস্ত্রবাহিনী আফগান তালিবানের (Afghan Taliban) গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। তবে পাকিস্তান সরাসরি যুদ্ধের কথা ঘোষণা করলেও, আফগানিস্তান প্রথাগত যুদ্ধের পথে হাঁটছে না। কারণ, পাকিস্তানের তুলনায় সামরিক শক্তিতে পিছিয়ে তালিবানশাসিত আফগানিস্তান। তবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর তালিবান।
আফগানিস্তানে হামলা পাকিস্তানের
শুক্রবার কাবুল-সহ (Kabul) আফগানিস্তানের তিনটি প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার (Kandahar) ও পাকিতা (Paktia) প্রদেশে হামলা চালিয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রী আতাউল্লাহ তারার (Pakistan’s Information Minister Attaullah Tarar) দাবি করেছেন, বৃহস্পতিবার রাতে শুরু হয়েছে 'অপারেশন গজব লিল হক'। আফগান হামলার পাল্টা এই অভিযানে ইতিমধ্যেই আফগানিস্তানের অন্তত ১৩৩ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং ২০০ জনেরও বেশি জখম হয়েছেন।
কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি?
গত কয়েক মাসে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে সীমান্ত সংঘর্ষে দু'পক্ষের ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। সেনা জওয়ানদের পাশাপাশি সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। ফের দুই দেশের সংঘর্ষ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি (Iran’s Foreign Minister Seyed Abbas Araghchi) জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনার বিষয়ে সাহায্য করতে তৈরি ইরান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


