India Women vs Zimbabwe Women: প্রতীকার অপরাজিত শতরান, প্রথম ওডিআই-তে জিম্বাবোয়েকে হারাল ভারত

Published : Oct 23, 2026, 10:31 PM ISTUpdated : Oct 23, 2026, 10:41 PM IST
Pratika Rawal India Women vs Zimbabwe Women

সংক্ষিপ্ত

India Women vs Zimbabwe Women First ODI: তিন ম্যাচের টি-২০ সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করার পর শুক্রবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও সহজ জয় পেল ভারতীয় দল। ওডিআই সিরিজেও ভারতীয় দলের জয়ের আশা উজ্জ্বল।

DID YOU KNOW ?
অধিনায়ক স্মৃতির সাফল্য
হরমনপ্রীত কউরের পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর সব ম্যাচেই জয় পেয়েছেন স্মৃতি মন্ধানা।

India Women vs Zimbabwe Women ODI Series: ভদোদরায় (Vadodara) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে নয় উইকেটে জয় পেল ভারতীয় দল। শুক্রবার দাপট দেখিয়ে জয় পেল ভারত। বোলিং-ব্যাটিংয়ে দাপট দেখাল স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) দল। প্রতীকা রাওয়ালের (Pratika Rawal) অপরাজিত শতরান এবং শেফালি ভার্মার (Shafali Verma) অপরাজিত অর্ধশতরানের সুবাদে জয় পেল ভারতীয় দল। প্রতীকা ৯৬ বল খেলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তিনি ১৫টি বাউন্ডারি মারেন। শেফালি ৩৩ বল খেলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। স্মৃতি ৩৪ বল খেলে ৩২ রান করেন।

ভারতের বোলারদেরও দাপট

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। তবে এই সিদ্ধান্ত তাদের পক্ষে ভালো হয়নি। ৪৯.৫ ওভারে ১৯৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। সর্বাধিক ৬২ রান করেন বিলভড বিজা (Beloved Biza)। লোয়ার-অর্ডারে মিশেল মাভুঙ্গা (Michelle Mavunga) ২৩ বল খেলে ২৯ রান করেন। ওপেনার মডেস্টার মুপাচিকওয়া (Modester Mupachikwa) ৪৪ বল খেলে ২৫ রান করেন। ভারতের বোলারদের মধ্যে শ্রী চরণী (Shree Charani) ১০ ওভারে তিন মেডেন-সহ ২৩ রান দিয়ে চার উইকেট নেন। ক্রান্তি গৌড় (Kranti Gaud) ১০ ওভারে এক মেডেন-সহ ৪২ রান দিয়ে তিন উইকেট নেন। দীপ্তি শর্মা (Deepti Sharma) ৯.৫ ওভার বোলিং করে এক মেডেন-সহ ৪৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। বল হাতেও সাফল্য পান শেফালি। তিনি আট ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট নেন।

অধিনায়ক স্মৃতির সাফল্য

হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর সাদা বলের ক্রিকেটে সাফল্য পাচ্ছেন স্মৃতি। তাঁর নেতৃত্বে দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জয় পাওয়ার পর এবার ওডিআই সিরিজেও এগিয়ে গেল ভারতীয় দল। এই সিরিজে আরও দুই ম্যাচ বাকি। এক ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪
জিম্বাবোয়ের বিরুদ্ধে সাদা বলের সিরিজে ৪ ম্যাচে জয় ভারতের।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের ৩ ম্যাচেই জয় পাওয়ার পর এবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও জয় পেল ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

Monkey: অনূর্ধ্ব-১৯ টি-২০ ট্রফির ম্যাচে হঠাৎ ফিল্ডারকে ধাওয়া বানরের, তারপর? ভাইরাল ভিডিও
Ishan Kishan: চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ থেকে ছিটকে গেলেন ঈশান কিষাণ