MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি

Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি

Smriti Mandhana Records: হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) পরিবর্তে সাদা বলের ক্রিকেটে ভারতের মহিলা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা। তিনি জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে সিরিজে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 15 2026, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
ভারতের মহিলা দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর নতুন রেকর্ডের সামনে স্মৃতি মন্ধানা
Image Credit : Smriti Mandhana/Instagram

ভারতের মহিলা দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর নতুন রেকর্ডের সামনে স্মৃতি মন্ধানা

ইতিহাসের সামনে স্মৃতি মন্ধানা

সম্প্রতি হরমনপ্রীত কউরের পরিবর্তে সাদা বলের ক্রিকেটে ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন স্মৃতি। তিনি এই সিরিজে টি-২০ ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার সামনে।

DID YOU
KNOW
?
ভারত সফরে জিম্বাবোয়ে
প্রথমবার ভারত সফরে এসেছে জিম্বাবোয়ের মহিলা ক্রিকেট দল। ভারত-জিম্বাবোয়ে সাদা বলের সিরিজ খেলবে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
প্রথম ব্যাটার হিসেবে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৫,০০০ রানের সামনে স্মৃতি
Image Credit : X/BCCIWomen

প্রথম ব্যাটার হিসেবে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৫,০০০ রানের সামনে স্মৃতি

রেকর্ডের সামনে স্মৃতি মন্ধানা

মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে প্রথম ব্যাটার হিসেবে ৫,০০০ রান পূর্ণ করতে স্মৃতি মন্ধানার দরকার আর মাত্র ১৩৩ রান। ঘরের মাঠে দর্শকদের সামনে এই কৃতিত্ব অর্জন করার সুযোগ থাকছে তাঁর কাছে। ভারতের অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড গড়ার সামনে স্মৃতি।

২০১৩
২০১৩ সালে প্রথমবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান স্মৃতি।
২০১৩ সাল থেকে ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলের হয়ে খেলছেন স্মৃতি মন্ধানা। তিনি ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়েছেন।

Related Articles

Related image1
Smriti Mandhana-Palash Mucchal: ফের কাছাকাছি স্মৃতি মন্ধানা-পলাশ মুচ্ছল? ভাইরাল ভিডিওতে জল্পনা
Related image2
Indian Women's Cricket Team: হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
39
১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পর পাকাপাকিভাবে অধিনায়ক হয়েছেন স্মৃতি
Image Credit : x

১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পর পাকাপাকিভাবে অধিনায়ক হয়েছেন স্মৃতি

অধিনায়ক স্মৃতি মন্ধানা

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ১৭৯টি টি-২০ ম্যাচ খেলে ৪,৮৬৭ রান করেছেন স্মৃতি। এই বাঁ হাতি ব্যাটারের গড় ৩১। স্ট্রাইক রেট ১২৭.৪৭। স্মৃতির ঝুলিতে আছে দু'টি শতরান এবং ৩৭টি অর্ধশতরান।

49
জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজেই নতুন রেকর্ড গড়তে পারেন স্মৃতি
Image Credit : X

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজেই নতুন রেকর্ড গড়তে পারেন স্মৃতি

দেশের মাটিতে সিরিজেই নতুন রেকর্ড গড়বেন স্মৃতি?

দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। ফলে এই সিরিজেই ৫,০০০ রানের রেকর্ড গড়ার সুযোগ রয়েছে স্মৃতি মন্ধানার সামনে। সিরিজের শুরু থেকেই তাঁর ব্যাটের ধার ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

59
ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে শুরুটা ভালোভাবে করতে মরিয়া স্মৃতি মন্ধানা
Image Credit : Social Media

ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে শুরুটা ভালোভাবে করতে মরিয়া স্মৃতি মন্ধানা

অধিনায়ক স্মৃতি মন্ধানার যাত্রা শুরু

শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, স্মৃতি মন্ধানার কেরিয়ারে ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজের গুরুত্ব অন্যরকম। ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই তারকা। সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারতীয় দলকে সোনা জেতানোর পর নেতৃত্ব ছেড়েছেন হরমনপ্রীত কউর। তাঁর পরিবর্তে অধিনায়ক হিসেবে সাফল্য পেতে মরিয়া স্মৃতি।

69
সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের আংশিক সময়ের অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন স্মৃতি
Image Credit : Asianet News

সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের আংশিক সময়ের অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন স্মৃতি

অধিনায়ক হিসেবে সফল স্মৃতি

দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে স্মৃতি মন্ধানার। উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দু'বার খেতাব জিতিয়েছেন তিনি। জাতীয় দলের হয়েও আংশিক সময়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন এই তারকা। এখনও পর্যন্ত ১৮টি টি-২০ এবং চারটি ওডিআই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন স্মৃতি। তাঁর নেতৃত্বে ১৮টি টি-২০ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছে ভারতীয় দল। চারটি ওডিআই ম্যাচেই জিতেছে ভারত।

79
জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে স্মৃতি মন্ধানার সামনে একাধিক চ্যালেঞ্জ
Image Credit : X

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে স্মৃতি মন্ধানার সামনে একাধিক চ্যালেঞ্জ

চ্যালেঞ্জের সামনে স্মৃতি মন্ধানা

ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে স্মৃতি মন্ধানার সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। তিনি যেমন দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে চান, তেমনই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৫,০০০ রানের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চান।

89
ছত্তীশগড়ের রায়পুরে হতে চলেছে ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজের সব ম্যাচ
Image Credit : X

ছত্তীশগড়ের রায়পুরে হতে চলেছে ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজের সব ম্যাচ

রায়পুরে ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ

ভারত-জিম্বাবোয়ের মহিলা দলের তিন ম্যাচের টি-২০ সিরিজের সব ম্যাচ হবে ছত্তীশগড়ের রায়পুরে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ অক্টোবর। এরপর ২৩, ২৫ ও ২৮ অক্টোবর গুজরাতের ভদোদরায় হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ। তিন ম্যাচই হবে ভদোদরায়।

99
প্রথমবার ভারত সফরে এসে সাদা বলের সিরিজ খেলতে নামছে জিম্বাবোয়ের মহিলা দল
Image Credit : Getty

প্রথমবার ভারত সফরে এসে সাদা বলের সিরিজ খেলতে নামছে জিম্বাবোয়ের মহিলা দল

প্রথমবার ভারত সফরে জিম্বাবোয়ের মহিলা দল

জিম্বাবোয়ের মহিলা দল প্রথমবার ভারত সফরে এসেছে। ফলে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত ও জিম্বাবোয়ের মহিলা ক্রিকেট দলের মধ্যে এটাই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হতে চলেছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image2
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image3
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image4
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Recommended image5
India vs West Indies: ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪
Related Stories
Recommended image1
Smriti Mandhana-Palash Mucchal: ফের কাছাকাছি স্মৃতি মন্ধানা-পলাশ মুচ্ছল? ভাইরাল ভিডিওতে জল্পনা
Recommended image2
Indian Women's Cricket Team: হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved