Suryakumar Yadav: আর ভারতীয় দলে সুযোগ পাবেন না সূর্যকুমার? বিসিসিআই দিল বড় আপডেট

Published : Nov 21, 2026, 01:24 PM IST
Suryakumar Yadav: আর ভারতীয় দলে সুযোগ পাবেন না সূর্যকুমার? বিসিসিআই দিল বড় আপডেট

সংক্ষিপ্ত

Suryakumar Yadav: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকলেও, ভারতীয় টি২০ দলে আপাতত সুযোগ পাচ্ছেন না সূর্যকুমার যাদব। বিসিসিআই সূত্রের খবর, বর্তমান দলগঠনে তাঁর জন্য কোনো জায়গা নেই।

Suryakumar Yadav: ভারতীয় দলের দরজা আপাতত পুরোপুরি বন্ধ সূর্যকুমার যাদবের জন্য। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়কের ফেরা নিয়ে এমনটাই জানাল বিসিসিআই সূত্র। বোর্ড সূত্রে খবর, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ব্যাটারই যেখানে প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, সেখানে সূর্যের ফেরা কঠিন। ২০২৬ সালে, ভারতের হয়ে পরপর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন সূর্যকুমার। কিন্তু আইপিএলের পর তাঁকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয় এবং শ্রেয়স আইয়ারকে নতুন অধিনায়ক করা হয়। এএনআই-কে বিসিসিআই সূত্র জানিয়েছে, “সূর্য এই মুহূর্তে আমাদের দলে জায়গা পাওয়ার দৌড়ে নেই। সাদা বলের ক্রিকেটে আমরা যশস্বী জয়সওয়ালকেও জায়গা করে দিতে হিমশিম খাচ্ছি।"

আর ভারতীয় দলে সুযোগ পাবেন না সূর্যকুমার? বিসিসিআই দিল বড় আপডেট

বোর্ড কর্তারা স্বীকার করেছেন যে সূর্যকুমার কঠোর পরিশ্রম করছেন এবং লিস্ট এ ক্রিকেটে ভালো খেলছেন। কিন্তু তাঁরা এও স্পষ্ট করেছেন যে বর্তমান ভারতীয় দলে তাঁর জন্য কোনও জায়গা নেই। সাদা বলের ক্রিকেটে দল নির্বাচন যে কতটা কঠিন, তা বোঝাতে যশস্বী জয়সওয়ালের উদাহরণ টানা হয়। বলা হয়, বর্তমান দলে তাঁরই জায়গা হচ্ছে না। তাই আপাতত সূর্যকুমারকে নির্বাচনের জন্য বিবেচনা করা হচ্ছে না।

সেই সূত্র জানিয়েছেন, “হ্যাঁ, সে (সূর্য) কঠোর পরিশ্রম করছে এবং লিস্ট এ ক্রিকেটে ভালো পারফর্ম করছে। কিন্তু প্রশ্ন হল বর্তমান ভারতীয় দলে আমরা তাঁকে কোথায় খেলাব? এই মুহূর্তে সত্যি কোনও জায়গা নেই। সাদা বলের ক্রিকেটে আমরা যশস্বী জয়সওয়ালের মতো একজন তরুণ খেলোয়াড়কেই জায়গা দিতে পারছি না, তাহলে বর্তমান দলে সূর্য কোথায় ফিট হবে? বর্তমান পরিস্থিতিতে আমরা তাঁকে দলের জন্য বিবেচনা করা হচ্ছে না।”

মুম্বই সাত উইকেটে জেতে

চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT) ২০২৬-২৭-এ দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ১৪ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করে টুর্নামেন্ট শুরু করেন সূর্যকুমার। তাঁর এই ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৮৫.৭১। মাত্র ১৫ বলে তিনি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১৭৩ রান তাড়া করে মুম্বই সাত উইকেটে জেতে। এরপর গুজরাটের বিরুদ্ধেও তিনি দুর্দান্ত খেলেন। ২৯ বলে ৯টি বাউন্ডারি ও ৭টি ছক্কার সাহায্যে ৮২ রান করেন। তাঁর এই ইনিংসের দৌলতে মুম্বই ১৯৯ রানের টার্গেট মাত্র ১৫.৪ ওভারে ৫ উইকেট বাকি থাকতে তাড়া করে। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গোয়ার বিরুদ্ধেও তিনি মাত্র ১২ বলে ৩টি ছক্কার সাহায্যে ২৫ রান করেন এবং মুম্বই ১৮ রানে ম্যাচ জেতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand vs India: তৃতীয় দিনের শেষে ১১৮ রানের লিড, ওয়েলিংটন টেস্টে চালকের আসনে ভারত
New Zealand vs India: রাহুল-শুবমানের দাপট, প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে টপকে গেল ভারত