IPL 2023: আইপিএল-এ আরসিবি-র বিরুদ্ধে যুগ্মভাবে সর্বাধিক স্কোরার ধোনি

Published : Apr 18, 2023, 12:05 AM ISTUpdated : Apr 18, 2023, 12:26 AM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

আইপিএল-এ এটাই শেষ মরসুম কি না এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যেরকম ফিটনেস ও ফর্ম দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, তাতে অনায়াসে পরের আইপিএল-এও খেলতে পারেন তিনি।

সোমবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেই নতুন একটি রেকর্ড গড়লেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি অবশ্য এদিন ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ১ বল খেলার সুযোগ পান। ১ রান করে অপরাজিত থাকেন ধোনি। এই ১ রান করেই রেকর্ড গড়লেন সিএসকে অধিনায়ক। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্মভাবে আইপিএল-এ আরসিবি-র বিরুদ্ধে সর্বাধিক রেকর্ড গড়লেন ধোনি। এই ম্যাচে ২ রান করলেই এককভাবে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়তে পারতেন তিনি। কিন্তু সেটা করতে পারলেন না সিএসকে অধিনায়ক।

আইপিএল-এ ধোনির সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। ২০১৯ সালের আইপিএল-এ আরসিবি-র বিরুদ্ধে এই স্কোর করেন সিএসকে অধিনায়ক। এখনও পর্যন্ত আরসিবি-র বিরুদ্ধে ৩৪ ম্যাচ খেলেছেন ধোনি। তিনি আরসিবি-র বিরুদ্ধে ৪টি অর্ধশতরান করেছেন। বিরাট কোহলির সঙ্গে ধোনির সম্পর্ক খুবই ভালো। কিন্তু বিরাটের দলের বিরুদ্ধেই সবচেয়ে ভালো পারফরম্যান্স ধোনির। 

আরসিবি-র বিরুদ্ধে এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২২৬ রান করে সিএসকে। সর্বাধিক ৮৩ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। তাঁর ৪৫ বলের ইনিংসে ছিল ৬টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ৫২ রান করেন শিবম দুবে। তাঁর ২৭ বলের ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ২০ বলে ৩৭ রান করেন অজিঙ্কা রাহানে। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি বিশাল ওভার-বাউন্ডারি। ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মইন আলি। ১৪ রান করেন অম্বাতি রায়াডু। ৮ বলে ১০ রান করেন রবীন্দ্র জাদেজা। আরসিবি-র হয়ে ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, বিজয়কুমার বিশাক, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা ও হর্ষল প্যাটেল।

রান তাড়া করতে নেমে দুর্দান্ত লড়াই করে আরসিবি। তবে শেষপর্যন্ত ৮ উইকেটে জয় পায় সিএসকে। ৮ উইকেটে ২১৮ রান করে আরসিবি। সর্বাধিক ৭৬ রান করেন ম্যাক্সওয়েল। তাঁর ৩৬ বলের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। আরসিবি অধিনায়ক ডু প্লেসি ৩৩ বলে ৬২ রান করেন। তিনি ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ১৪ বলে ২৮ রান করেন দীনেশ কার্তিক। ১৯ রান করেন সূযশ প্রভুদেশাই। ১২ রান করেন শাহবাজ আহমেদ। সিএসকে-র হয়ে ৩ উইকেট নেন তুষার দেশপাণ্ডে। ২ উইকেট নেন মাথিসা পাথিরানা। ১ উইকেট করে নেন আকাশ সিং, মাহিশ থিকসানা ও মইন।

আরও পড়ুন-

IPL 2023: ব্যর্থ বিরাট, ম্যাক্সওয়েল-ডু প্লেসির লড়াই সত্ত্বেও ঘরের মাঠে হার আরসিবি-র

IPL 2023: ৯ ম্যাচ বাকি, সবকটিই জিততে পারি, পৃথ্বী শ-দের ভোকাল টনিক সৌরভের

Hardik Pandya : ছেলে অগস্ত্যর সঙ্গে মজার খেলায় গুজরাট টাইটানসের অধিনায়ক

PREV
click me!

Recommended Stories

ক্লাস টেনের পরীক্ষায় কোন সাবজেক্টে কত পেয়েছিলেন বিরাট কোহলি? অঙ্কের নম্বর দেখলে হেসে ফেলবেন!
India vs England ODI Series Squad: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফিরলেন বিরাট! আর কে কে সুযোগ পেলেন?