IPL 2026: দুই অপরাজিত দলের মহা টক্কর, গুয়াহাটির লড়াইতে বাজিমাত করবে কারা?

Published : Apr 10, 2026, 01:37 PM IST

IPL 2026: আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচও হারেনি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে থাকা এই দুই দল শুক্রবার, মুখোমুখি হতে চলেছে।

PREV
15
আইপিএল ২০২৬ বিগ ফাইট

রাজস্থানের শক্তি তাদের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচও হারেনি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে থাকা এই দুই দল শুক্রবার, মুখোমুখি হতে চলেছে। এখনও পর্যন্ত, তিনটি ম্যাচে খেলে তিনটিতেই জিতেছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুয়াহাটিতে এই দুই অপরাজিত দল মুখোমুখি হতে চলেছে। যে দল জিতবে, তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে।

25
দলের অন্যতম ভরসা

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের প্রধান শক্তি হল, তাদের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। পাওয়ার প্লে-তে উইকেট না হারিয়ে দ্রুত রান তুলতে পারেন তারা। অন্যদিকে, আরসিবি দলে বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল এবং অধিনায়ক রজত পাতিদার দুর্দান্ত ফর্মে আছেন। পাডিক্কাল পরপর দুটি হাফ সেঞ্চুরি করে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন।

35
৩ বার রান তাড়া করা দল জিতেছে

গুয়াহাটির বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং-সহায়ক। তবে শেষ কয়েকটি ম্যাচ দেখলে বোঝা যায় যে, এখানে স্পিনাররাও সাহায্য পাবেন। এই মাঠে হওয়া ৮টি ম্যাচের মধ্যে চারবার প্রথমে ব্যাট করা দল এবং ৩ বার রান তাড়া করা দল জিতেছে। গড় স্কোর ১৪৪ হলেও, এই ফর্মে থাকা দলগুলি ২০০-র বেশি রান করতে পারে।

45
৭ বার আউট করেছেন
এই ম্যাচে কয়েকটি আকর্ষণীয় প্লেয়ার ব্যাটল দেখা যাবে। বিরাট কোহলি এবং সন্দীপ শর্মার লড়াই সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়। সন্দীপ আইপিএলের ইতিহাসে কোহলিকে সবচেয়ে বেশি, অর্থাৎ ৭ বার আউট করেছেন।
55
ঘরের মাঠের সুবিধা এবং শক্তিশালী বোলিং

রাজস্থানের মিডল অর্ডারকে আটকে রাখতে আরসিবি স্পিনার ক্রুণাল পান্ডিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। দুটি দলই বেশ ভারসাম্যপূর্ণ। তবে, ঘরের মাঠের সুবিধা এবং শক্তিশালী বোলিং বিভাগের কারণে রাজস্থান রয়্যালসের জেতার সম্ভাবনা কিছুটা বেশি বলে মনে করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories