IPL 2026: অভিষেক নয়, কামিন্সের বদলে হায়দ্রাবাদের অধিনায়ক হচ্ছেন ভারতের এই বিশ্বকাপজয়ী তারকা?

Published : Mar 17, 2026, 03:01 PM IST
IPL 2026: অভিষেক নয়, কামিন্সের বদলে হায়দ্রাবাদের অধিনায়ক হচ্ছেন ভারতের এই বিশ্বকাপজয়ী তারকা?

সংক্ষিপ্ত

IPL 2026: প্রথমে শোনা যাচ্ছিল, বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা হয়ত অধিনায়ক হতে পারেন। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভারতের হয়ে বিশ্বকাপ জেতানো উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণই প্রথম কয়েকটি ম্যাচে হায়দ্রাবাদের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করার পুরস্কারই পেতে চলেছেন তিনি।

IPL 2026: আইপিএল শুরু হওয়ার মুখে এবার সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স যদি খেলতে না পারেন, তাহলে তাঁর জায়গায় কে দলকে নেতৃত্ব দেবেন (Pat Cummins injury update)? এই প্রশ্নের উত্তর প্রায় মিলেই গেল (IPL 2026 Schedule)। 

প্রথমে শোনা যাচ্ছিল, বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা হয়ত অধিনায়ক হতে পারেন। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভারতের হয়ে বিশ্বকাপ জেতানো উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণই প্রথম কয়েকটি ম্যাচে হায়দ্রাবাদের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন। 

হায়দ্রাবাদের ক্যাপ্টেন ঈশান কিষাণ

প্রসঙ্গত, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করার পুরস্কারই পেতে চলেছেন তিনি। অ্যাশেজ সিরিজের সময় পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি কামিন্স। ফলে, আইপিএল-এর প্রথম দিকের ম্যাচগুলিতে যে তিনি খেলতে পারবেন না, তা প্রায় নিশ্চিত। 

এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, ২৭ বছরের ঈশান কিষাণকে অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। তাছাড়া কামিন্স কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেই বিষয়টিও নিশ্চিত নয়। 

অধিনায়ক হিসেবে অভিষেক শর্মার নাম জোরালোভাবে শোনা গেলেও, ঈশান কিষাণের সাম্প্রতিক পারফরম্যান্স এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁকে এগিয়ে রেখেছে বলে জানা যাচ্ছে। তাঁর নেতৃত্বেই ঝাড়খণ্ড প্রথমবারের জন্য সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে। 

দুরন্ত পারফর্ম করেই অধিনায়ক

টুর্নামেন্টে ঈশান কিষাণ সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। তিনি ১৯৭.৩৩ স্ট্রাইক রেট রেখে মোট ৫১৭ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পিছনেও তাঁর যথেষ্ট বড় ভূমিকা ছিল। নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপ মিলিয়ে ইশানের স্ট্রাইক রেট ২০৭ এবং তাঁর সংগ্রহে মোট ৫৩২ রান। 

দলের জন্য একটা বড় সুবিধা হল, অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেডের ওপেনিং জুটি ভাঙতে হবে না। ঈশান কিষাণ তিন নম্বরে ব্যাট করতে পারবেন। উল্লেখ্য, গত মরশুমে ঈশান হায়দ্রাবাদের হয়ে বেশ কয়েকটি ম্যাচে ভালো খেললেও, ধারাবাহিকতার অভাবে তাঁকে নিয়ে সমালোচনা হয়েছিল। 

কিন্তু তারপর ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক স্তরে দুরন্ত পারফর্ম করে তিনি আবার দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদেরপ্রথম ম্যাচ আগামী ২৮ মার্চ, চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sanju Samson: কেন রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে? মুখ খুূললেন সঞ্জু স্যামসন
IPL History: কত কত ম্যাচ খেলে ফেলেছেন, কিন্তু একবারও আইপিএল ট্রফি ছুঁয়ে দেখেননি এই কিংবদন্তিরা