IPL 2027 Auction: ডিসেম্বরে আইপিএল ২০২৭ নিলাম, শহরের নাম জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

Published : Sep 23, 2026, 09:29 PM IST
IPL AUCTION 2026

সংক্ষিপ্ত

IPL Auction: প্রতিবারই আইপিএল-এর নিলাম নিয়ে সারা বিশ্বের ক্রিকেট মহলের আগ্রহ থাকে। আইপিএল-এর নিলাম ভারতের কোনও শহরে হবে না বিদেশে হবে, তা নিয়েও কৌতূহল থাকে। এবারের আইপিএল-এর নিলাম নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI Secretary Devajit Saikia)।

DID YOU KNOW ?
ইমপ্যাক্ট প্লেয়ার-বিতর্ক
আইপিএল-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একাধিক ক্রিকেটার এই নিয়ম নিয়ে আপত্তির কথা জানিয়েছেন।

IPL 2027 Auction News: পরপর তিন বছর বিদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার পর আগামী মরসুমের আইপিএল-এর নিলাম ভারতের মাটিতে ফিরছে। বুধবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI Secretary Devajit Saikia) জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে গোয়ায় (Goa) হবে আইপিএল-এর নিলাম। আইপিএল-এর গত তিন মরসুমের নিলাম হয়েছিল বিদেশে। ২০২৪ সালে দুবাই (Dubai), ২০২৫ সালের মেগা নিলাম জেড্ডা (Jeddah) এবং ২০২৬ সালের নিলাম আবু ধাবিতে (Abu Dhabi) আয়োজন করা হয়েছিল। এবার বিসিসিআই সচিব বলেছেন, ‘গত তিন বছর সৌদি আরব, দুবাই এবং আবু ধাবির মতো বিদেশি জায়গায় আইপিএল নিলাম আয়োজন করার পর এ বছর ডিসেম্বর মাসে গোয়ায় নিলাম আয়োজন করতে চলেছি।’

ভারতে ফিরছে আইপিএল নিলাম

এর আগে আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (IPL Chairman Arun Dhumal) জানিয়েছিলেন, আইপিএল নিলাম ভারতে ফিরিয়ে আনতে আগ্রহী বিসিসিআই। তবে বিয়ের মরসুমে উপযুক্ত ভেন্যু পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। তবে এবার আইপিএল-এর মেগা নিলাম হবে না। এই কারণে খুব বড় জায়গা দরকার নেই। গোয়ায় উপযুক্ত জায়গা পেয়ে গিয়েছে বিসিসিআই। এই কারণেই ২০২৩ সালের পর প্রথমবার ভারতে আইপিএল নিলাম হতে চলেছে।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে আলোচনা

আগামী মরসুমের আইপিএল-এর আগে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলির মতামত নিচ্ছে বিসিসিআই। সম্প্রতি আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এই নিয়ম অনুযায়ী, ম্যাচের যে কোনও পর্যায়ে একটি দল কোনও একজন ক্রিকেটারের পরিবর্তে অন্য একজনকে মাঠে নামাতে পারে। ২০২৭ সালের আইপিএল পর্যন্ত এই নিয়ম চালু থাকার কথা। তবে একাধিক বিশিষ্ট ক্রিকেটার এই নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের মধ্যে আছেন ভারতের টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) নেতৃত্ব দেওয়া হার্দিক পাণ্ডিয়া এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। ক্রিকেটারদের অন্যতম আপত্তির বিষয় হল, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ফলে প্রকৃত অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে। কারণ দলগুলি একজন বিশেষজ্ঞ ব্যাটার বা বোলারকে নামিয়ে পরে তাঁর জায়গায় অন্য একজন খেলোয়াড়কে ব্যবহার করতে পারে। ধূমল জানিয়েছিলেন, সব পক্ষের মতামত নিয়ে নিয়মটি পর্যালোচনা করতে প্রস্তুত বিসিসিআই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৩
২০২৩ সালে শেষবার ভারতের মাটিতে হয়েছিল আইপিএল নিলাম।
২০২৩ সালে ভারতের মাটিতে আইপিএল নিলাম আয়োজন করা হয়েছিল। তারপর টানা ৩ বছর বিদেশের মাটিতে হয়েছে আইপিএল নিলাম।
Read more Articles on
click me!

Recommended Stories

Mark Wood: চোটের কাছে হার মানলেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড
Asian Games 2026: এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী