IPL Playoffs: এখনও আশা ছাড়েনি মুম্বই ইন্ডিয়ান্স, প্লে-অফে যেতে হলে কোন অঙ্ক অপেক্ষা করছে?

Published : May 03, 2026, 12:30 PM IST
IPL Playoffs: এখনও আশা ছাড়েনি মুম্বই ইন্ডিয়ান্স, প্লে-অফে যেতে হলে কোন অঙ্ক অপেক্ষা করছে?

সংক্ষিপ্ত

IPL Playoffs: চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর, মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফ খেলার সম্ভাবনা বেশ অনেকটাই কমে গেছে। ৯টা ম্যাচ খেলে মাত্র দুটিতে জিততে পেরেছে তারা। প্লে-অফে টিকে থাকতে হলে বাকি পাঁচটা ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে।

IPL Playoffs: চলতি আইপিএল ২০২৬ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা বেশ সঙ্গীন (IPL Playoffs)। শনিবার, চেন্নাই সুপার কিংসের কাছে আট উইকেটে হারের পর তাদের প্লে-অফে খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে এসেছে। এখনও পর্যন্ত, মোট ৯টি ম্যাচ খেলে মাত্র দুটো জিততে পেরেছে মুম্বই। চার পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের নয় নম্বরে। সেইসঙ্গে, -০.৮০৩-এর জঘন্য নেট রান রেট, যা দলের জন্য বড় একটা ধাক্কা (ipl news 2026)।

রাস্তাটা বেশ কঠিন?

মুম্বইয়ের হাতে আর মাত্র পাঁচটা ম্যাচ বাকি আছে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে এই সবকটি ম্যাচই শুধু জিতলে হবে না, জিততে হবে বড় ব্যবধানে। কিন্তু সব ম্যাচ জিতে ১৪ পয়েন্ট পেলেও যে মুম্বই যে প্লে-অফে পৌঁছে যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। কারণ, তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির জয়-পরাজয় এবং নেট রান রেটের দিকে।

ইতিহাস কী বলছে?

দশ দলের আইপিএলের ইতিহাস দেখলে বোঝা যায়, সাতটা ম্যাচ জিতে (১৪ পয়েন্ট) প্লে-অফে যাওয়া বেশ কঠিন। এর আগে শুধু ২০২৪ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুর্দান্ত নেট রান রেটের জোরে ১৪ পয়েন্ট নিয়েও প্লে-অফে জায়গা করে নেয়। তাই মুম্বই ইন্ডিয়ান্সের আর একটাও ভুল করার সুযোগ নেই। লাগাতার হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মুম্বইয়ের পরের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়টা ভীষণ জরুরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kyle Jamieson: ১৫ বছরের বৈভবকে মেজাজ দেখিয়ে বিপাকে! কিউয়ি পেসারকে কড়া শাস্তি দিল BCCI
MI vs CSK: ফের চেন্নাইয়ের কাছে হার, আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল মুম্বই