SRH vs KKR: হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন মাথিসা পাথিরানা? মুখ খুললেন কেকেআর-এর বোলিং কোচ

Published : May 02, 2026, 06:59 PM IST
Matheesha Pathirana

সংক্ষিপ্ত

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: চলতি আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের লড়াইয়ে থাকতে গেলে বাকি ম্যাচগুলিতে জয় পেতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কেকেআর। এই ম্যাচে শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana) খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
৮ নম্বরে কেকেআর
চলতি আইপিএল-এ ৮ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্স।

IPL 2026: রবিবার আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders) হয়ে কি খেলবেন শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana)? শনিবারও এ বিষয়ে ধোঁয়াশা দূর হল না। কেকেআর-এর বোলিং কোচ টিম সাউদি (Tim Southee) বলেছেন, ‘হ্যাঁ, ও (পাথিরানা) এসে পৌঁছেছে। ও কয়েকদিন হল দলের সবার সঙ্গে আছে। কালকের ম্যাচের আগে আমরা পরিবেশ-পরিস্থিতি খতিয়ে দেখব, তারপর দলের বিষয়ে সিদ্ধান্ত নেব। দলে যাদের রাখলে সবচেয়ে ভালো ফল হবে বলে মনে হবে, তাদেরই দলে রাখা হবে। ও অনুশীলনে ভালো বোলিং করছে। ও দলে যোগ দেওয়ায় আমাদের পক্ষে ভালো হয়েছে।’ চলতি আইপিএল-এ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও সমস্যায় পড়েছে কেকেআর। পাথিরানাকে খেলানো হলে বোলিং বিভাগের সমস্যা মিটতে পারে।

হেইনরিক ক্লাসেনের বিরুদ্ধে অস্ত্র পাথিরানা?

সানরাইজার্স হায়দরাবাদের তারকা হেইনরিক ক্লাসেনের (Heinrich Klaasen) বিরুদ্ধে আইপিএল-এ পাথিরানার রেকর্ড দুর্দান্ত। ক্লাসেনের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৪ বল করে ২৩ রান দিয়েছেন পাথিরানা। তাঁর বলে তিনবার আউট হয়ে গিয়েছেন ক্লাসেন। ফলে রবিবার ক্লাসেনের বিরুদ্ধে কেকেআর-এর বড় অস্ত্র হয়ে উঠতে পারেন পাথিরানা। এ প্রসঙ্গে সাউদি বলেছেন, ‘দল বাছাই করার জন্য অনেক বিষয় নিয়েই ভাবতে হবে। দলের ভারসাম্যের কথা ভাবতে হবে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে কাদের দলে রাখব, সে কথাও ভাবতে হবে। দলে বদল আনার সময় সব কথাই ভাবতে হবে। কাল প্রতিপক্ষ দল এবং পরিবেশ-পরিস্থিতি দেখে দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

১৮ কোটি টাকার তারকা পাথিরানা

এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে দলে নিয়েছে কেকেআর। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka Cricket) কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট না পাওয়ায় আইপিএল-এর শুরু থেকে কেকেআর-এ যোগ দিতে পারেননি এই পেসার। তিনি পরে দলে যোগ দিয়েছেন। এখনও কেকেআর-এর হয়ে কোনও ম্যাচ খেলেননি। তবে রবিবার খেলতে পারেন পাথিরানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮
১৮ কোটি টাকা দিয়ে মাথিসা পাথিরানাকে দলে নিয়েছে কেকেআর।
এবারের আইপিএল-এর নিলামে ১৮ কোটি টাকা দিয়ে মাথিসা পাথিরানাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

2026 ICC Women's T20 World Cup: আছেন রিচা ঘোষ, টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের
India vs Pakistan: এশিয়া কাপে ভারতীয় দলের করমর্দন এড়ানো এখনও ভুলতে পারেননি সলমন আগা!