IPL Records: দেড় দশক ধরে অক্ষত মুরলী বিজয়ের এই রেকর্ড! ছুঁতে পারেননি রোহিত-সঞ্জুরাও?

Published : Mar 24, 2026, 05:13 PM IST
IPL Records: দেড় দশক ধরে অক্ষত মুরলী বিজয়ের এই রেকর্ড! ছুঁতে পারেননি রোহিত-সঞ্জুরাও?

সংক্ষিপ্ত

IPL Records: প্রায় দেড় দশক কেটে গেলেও আইপিএল-এর একটি ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার ভারতীয় রেকর্ডটি এখনও মুরলী বিজয়ের নামের পাশেই রয়েছে। রোহিত শর্মা থেকে শুরু করে আজকের তরুণ তুর্কিরা, কেউই তাঁকে টপকাতে পারেননি।

IPL Records: আইপিএল-এর একটি ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটার কে (most sixes in an innings in ipl)? প্রায় ১৫ বছর হতে চলল, রোহিত শর্মার মতো তারকা থেকে শুরু করে আজকের দিনের সঞ্জু স্যামসনের মতো বিধ্বংসী ব্যাটাররাও সেই রেকর্ড ভাঙতে পারেননি। তবে একজন সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বলে দাবি করা হয় (most 6 in a t20 match)।

আইপিএল-এর বিধ্বংসী রেকর্ড

এই রেকর্ডটি রয়েছে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি ব্যাটার মুরলী বিজয়ের দখলে। সেই ২০১০ সালের আইপিএলে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি এই অবিশ্বাস্য ইনিংসটি উপহার দেন। সেই ম্যাচে ৫৬ বলে ১২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। সেই সুবাদেই চেন্নাই সুপার কিংস ঐ ম্যাচে ২৪৬ রানের বিশাল স্কোরে পৌঁছে যায়।

বল পেয়েই চালাতে থাকেন মুরলী বিজয়। সিএসকে-র হয়ে ব্যাট করতে নেমে,  ৫৬ বলে ১২৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন এই ব্যাটার। মুরলীর ব্যাট থেকে সেদিন ১১টি ছক্কার ফুলঝুরি দেখা যায়। সেইসঙ্গে, গোটা গ্যালারি যেন উদ্বেলিত হয়ে উঠছিল। পাশাপাশি সেই ইনিংস মুরলি বিজয় মোট ৮টি চার মারেন। চেন্নাই সুপার কিংস এই ম্যাচটি ২৩ রানে জেতে এবং মুরলী বিজয় ম্যাচের সেরা নির্বাচিত হন।

মুরলী বিজয়ের দখলে

তবে অনেকের দাবি, মুরলি বিজয়ের সঙ্গে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন তরুণ বৈভব সূর্যবংশী। গত মরশুমে, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরির ইনিংসেও নাকি ১১টি ছক্কা ছিল। তাদের ঠিক পরেই আছেন সঞ্জু স্যামসন। গত ২০১৮ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি ১০টি ছক্কা হাঁকান। সেই ম্যাচে সঞ্জু মাত্র ৪৫ বলে ৯২ রান করেন।

তবে সবকিছুকে ছাপিয়ে যাওয়া ইনিংস মুরলী বিজয়ের দখলে। ২০১০ সালের আইপিএলে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি এই অবিশ্বাস্য ইনিংসটি উপহার দেন। সেই ম্যাচে ৫৬ বলে ১২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rajasthan Royals: রেকর্ড দামে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস, আইপিএল-এ নতুন নজির
Rinku Singh: নতুন দায়িত্ব দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার, আইপিএল-এর আগেই সুখবর পেলেন রিঙ্কু