IPL Slapgate: আইপিএল-এর চড়কাণ্ড নিয়ে বিজ্ঞাপন থেকে কোটি টাকা আয়! হরভজনকে তোপ শ্রীসন্থের

Published : Apr 25, 2026, 04:45 PM IST
Harbhajan Sreesanth

সংক্ষিপ্ত

IPL 2008 Slapgate: ২০০৮ সালের আইপিএল-এ মাঠেই শান্তাকুমারন শ্রীসন্থকে (Santhakumaran Sreesanth) চড় মেরেছিলেন হরভজন সিং (Harbhajan Singh)। ১৮ বছর পর নতুন করে সেই বিতর্কিত ঘটনা নিয়ে হরভজনকে তীব্র আক্রমণ করলেন শ্রীসন্থ। এবারের আইপিএল চলাকালীন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
হরভজন-শ্রীসন্থ দ্বন্দ্ব
২০০৮ সালের আইপিএল থেকেই হরভজন সিং ও শান্তাকুমারন শ্রীসন্থের সম্পর্ক খারাপ। ১৮ বছর পরেও তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়নি।

Santhakumaran Sreesanth-Harbhajan Singh: ২০০৮ সালের আইপিএল-এ (IPL 2008) চড়কাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল। এ বিষয়ে এক বিজ্ঞাপন নিয়ে হরভজন সিংকে (Harbhajan Singh) তীব্র আক্রমণ করলেন শান্তাকুমারন শ্রীসন্থ (Santhakumaran Sreesanth)। তাঁর দাবি, বিজ্ঞাপনে সেই বিতর্কিত ঘটনাকে হাস্যকর হিসেবে তুলে ধরা হয়েছে। এই বিজ্ঞাপন থেকে বিপুল অর্থ রোজগার করছেন হরভজন। তাঁকে সেই ঘটনার জন্য ক্ষমা করে দিলেও, কোনওদিন চড়ের কথা ভুলবেন না বলে জানিয়েছেন শ্রীসন্থ। তিনি কেরলের (Kerala) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হরভজনকে তোপ দেগেছেন। জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন হরভজন ও শ্রীসন্থ। তাঁরা একসঙ্গে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু চড়কাণ্ডের পর তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। ১৮ বছর পরেও তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়নি।

বিজ্ঞাপন থেকে কোটি টাকা আয় হরভজনের!

শ্রীসন্থের দাবি, ‘আমি কোনওদিন কোনও সাক্ষাৎকারে ভাজ্জি সম্পর্কে কোনও কথা বলিনি। আমি প্রথমবার এ কথা বলছি। কিছুদিন আগে পর্যন্ত কোনও সমস্যা ছিল না। কিন্তু ও ফের এ বিষয়ে বিজ্ঞাপন বানিয়েছে। ও এই বিজ্ঞাপন বাবদ ৮০ লক্ষ থেকে এক কোটি টাকা আয় করেছে। ও তারপর আমাকে ফোন করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্টোরি দিতে বলে। আমি ওকে বলি, আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু কোনওদিন এই ঘটনার কথা ভুলব না। কেউ যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু আপনি যদি সেই ঘটনার কথা ভুলে যান, তাহলে তারা ফের আপনার সঙ্গে একই আচরণ করবে। হরভজনই এর সবচেয়ে বড় উদাহরণ। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।’

হরভজনকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছেন শ্রীসন্থ

হরভজনকে তোপ দেগে শ্রীসন্থ আরও বলেছেন, ‘এই ব্যক্তির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি ওকে ভাই বলতাম। কিন্তু গত এক-দুই মাসে ও এই বিজ্ঞাপন করার পর আমি ওকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৮
২০০৮ সালের আইপিএল চলাকালীন শ্রীসন্থকে চড় মারেন হরভজন।
২০০৮ সালের আইপিএল চলাকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের শান্তাকুমারন শ্রীসন্থকে চড় মারেন মুম্বই ইন্ডিয়ানসের হরভজন সিং।
Read more Articles on
click me!

Recommended Stories

DC vs PBKS: আইপিএলে ডাবল হেডার! দুপুরে দিল্লি বনাম পাঞ্জাব, রাতে রাজস্থান-হায়দরাবাদ মহারণ
RCB vs GT: সুদর্শনের পাল্টা বিরাটের অসামান্য ব্যাটিং, গুজরাটের বিরুদ্ধে চমকপ্রদ জয় আরসিবি-র