ICC Women's T20 World Cup 2026: রবিবার বার্মিংহ্যামের (Birmingham) এজবাস্টনে (Edgbaston) মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারতীয় দল (India Women vs Pakistan Women)। রবিবারই এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামে ভারত। ব্যাটিং-বোলিংয়ে ভারতীয় ক্রিকেটারদের অনবদ্য লড়াই দেখা গেল।
KNOW
India Women vs Pakistan Women: পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (ICC Women's T20 World Cup 2026) অভিযান শুরু করল ভারতীয় দল। রবিবার বার্মিংহ্যামের (Birmingham) এজবাস্টনে (Edgbaston) টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৭০ রান করে ভারতীয় দল। জবাবে ১৭ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ভারতের ব্যাটারদের মধ্যে অনবদ্য পারফরম্যান্স দেখান স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও রিচা ঘোষ (Richa Ghosh)। ভারতের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান দীপ্তি শর্মা (Deepti Sharma)। শ্রী চরণীও (Shree Charani) ভালো বোলিং করেন। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে লড়াই করার চেষ্টা করেন একমাত্র মুনিবা আলি (Muneeba Ali)। বাকিরা কেউই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।

দাপট দেখিয়ে জয় ভারতের
এদিন ১৮ রানের মধ্যে শেফালি ভার্মা (Shafali Verma) ও জেমাইমা রডরিগেজের (Jemimah Rodrigues) উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, সেই অবস্থা থেকে স্মৃতি ও হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) লড়াইয়ের সুবাদে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। স্মৃতি ৪৪ বলে নয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করেন। হরমনপ্রীত ৩৫ বলে ৩৬ রান করেন। রিচা ১৭ বলে ৩৪ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। মূলত এই তিন ব্যাটারের লড়াইয়ের সুবাদেই বড় স্কোর করে ভারত। বড় টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংসের শুরুটা ভালোভাবে করেন মুনিবা ও গুল ফিরোজা (Gull Feroza)। ওপেনিং জুটিতে যোগ হয় ৩৮ রান। এরপরেই পাকিস্তানের প্রতিরোধ ভেঙে পড়ে। মুনিবা ৩৫ বলে ৪১ রান করেন। গুল নয় বলে ১২ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে আয়েশা জাফর (Ayesha Zafar) আট বলে ১২ রান করেন। শেষদিকে আলিয়া রিয়াজ (Aliya Riaz) ১৭ বলে ১৮ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
ভারতের বোলারদের দাপট
দীপ্তি চার ওভার বোলিং করে ১০ রান দিয়ে পাঁচ উইকেট নেন। শ্রী ২১ রান দিয়ে তিন উইকেট নেন। শেফালি ২২ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

