Jos Buttler: "আমার দেখা সেরা তরুণ প্রতিভা" ১৫ বছরের বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিলেন তারকা বাটলার

Published : Apr 04, 2026, 03:41 PM IST
Jos Buttler: "আমার দেখা সেরা তরুণ প্রতিভা" ১৫ বছরের বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিলেন তারকা বাটলার

সংক্ষিপ্ত

Jos Buttler: রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, টিম ম্যানেজার রোমি ভিন্দরের সঙ্গে বৈভব কথা বলছেন। সেখানে আছেন বাটলারও। তিনজনে মিলেই কথা বলছেন একসঙ্গে। সেখানেই তিনি বলেন, বৈভবের নির্ভীক ব্যাটিংশৈলী তাঁকে রীতিমতো মুগ্ধ করে তুলেছে।  

Jos Buttler: আইপিএলে রাজস্থান রয়্যালসের 'ওয়ান্ডার বয়' বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi batting) প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা গুজরাত টাইটানস দলের অন্যতম তারকা জস বাটলার। গুজরাত টাইটানসের বিরুদ্ধে ম্যাচের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনের সময়, বাটলার ১৫ বছরের বৈভবকে নিয়ে মুখ খোলেন (Jos Buttler comments)।

রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, টিম ম্যানেজার রোমি ভিন্দরের সঙ্গে বৈভব কথা বলছেন। সেখানে আছেন বাটলারও। তিনজনে মিলেই কথা বলছেন একসঙ্গে। সেখানেই তিনি বলেন, বৈভবের নির্ভীক ব্যাটিংশৈলী তাঁকে রীতিমতো মুগ্ধ করে তুলেছে। জস বাটলারের কথায়, “ও যদি এখনই এমন ক্রিকেট খেলে, তাহলে ভাবুন তো ২১ বা ২৫ বছর বয়সে কোথায় গিয়ে পৌঁছবে! গোটা বিশ্ব ওর পায়ের তলায় থাকবে।"

 

ইংল্যান্ড তারকা আরও মনে করিয়ে দেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রান করে বৈভব কীভাবে ইংল্যান্ডকে কাঁদিয়ে ছেড়েছে। এই প্রশংসার জবাবে বৈভব জানান, তাঁর লক্ষ্যও হল বাটলারের মতোই একটি হাই প্রোফাইল ক্যারিয়ার তৈরি করা। প্রসঙ্গত, গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি ম্যাচে বৈভব মাত্র ১৭ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন।

মাত্র ১৫ বছর বয়সী বৈভব আইপিএল-এর ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এবং দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর, জস বাটলার এই মরশুমে এখনও নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি ৩৩ বলে ৩৮ রান করে আউট হন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DC vs MI: মুম্বই ইন্ডিয়ন্সকে নেতৃত্ব দিতে নামলেন সূর্যকুমার যাদব, কী হল হার্দিক পান্ডিয়ার
Virat Kohli: আইপিএল ২০২৬-এ আরসিবি-র পঞ্চম বিদেশি ক্রিকেটার! কী বলছেন বিরাট কোহলি?