CSK vs PBKS: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অনায়াস জয়, আইপিএল-এর শীর্ষে পাঞ্জাব কিংস

Published : Apr 04, 2026, 12:45 AM IST
Cooper Connolly Punjab Kings

সংক্ষিপ্ত

Chennai Super Kings vs Punjab Kings: চোটের জন্য মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) মাঠে নেই, চেন্নাই সুপার কিংসের জয়ও নেই। চলতি আইপিএল-এ (IPL 2026) প্রথম দুই ম্যাচেই হেরে গেল সিএসকে। শুক্রবার ঘরের মাঠ চিপকে (Chepauk) পাঞ্জাব কিংসের কাছে হেরে গেল রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) দল।

DID YOU KNOW ?
সমস্যায় সিএসকে
চলতি আইপিএল-এ প্রথম ২ ম্যাচই হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে চেন্নাই সুপার কিংস।

IPL 2026: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মতোই চলতি আইপিএল-এ নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শুক্রবার চিপকে (Chepauk) পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে পাঁচ উইকেটে হেরে গেল সিএসকে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২০৯ রান করে সিএসকে। ২১০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নিল পাঞ্জাব কিংস। এদিন রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) দলের ব্যাটিং ভালো হলেও, বোলিং একেবারেই ভালো হয়নি। এই কারণেই ঘরের মাঠে হেরে গেল সিএসকে। কেকেআর-এর চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকায় সবার শেষে রুতুরাজরা। এই হতাশাজনক পারফরম্যান্সের পর সিএসকে অধিনায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। চোটের জন্য মাঠের বাইরে সিএসকে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর বিখ্যাত মগজাস্ত্রের অভাব অনুভব করছে দল।

বিফলে আয়ূষ মাত্রের অসামান্য ব্যাটিং

এদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান করেন সিএসকে-র ব্যাটার আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। তিনি ৪৩ বলে ৭৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। শিবম দুবে (Shivam Dube) ২৭ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। সরফরাজ খান (Sarfaraz Khan) ১২ বলে ৩২ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। রুতুরাজ ২২ বলে ২৮ রান করেন। পাঞ্জাবের হয়ে সেরা ব্যাটিং করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। এই তারকা ২৯ বলে ৫০ রান করেন। তিনি চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) পাওয়ার প্লে-তে ঝড় তোলেন। এই তরুণ ব্যাটার ১১ বলে ৩৯ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ৩৪ বলে ৪৩ রান করেন। কুপার কনোলি (Cooper Connolly) ২২ বলে ৩৬ রান করেন।

পয়েন্ট তালিকার শীর্ষে পাঞ্জাব

একমাত্র দল হিসেবে চলতি আইপিএল-এ নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষে পাঞ্জাব কিংস। ধারাবাহিকতা বজায় রাখাই শ্রেয়াসদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ পরপর ২ ম্যাচে জয় পাঞ্জব কিংসের।
প্রথম ও একমাত্র দল হিসেবে চলতি আইপিএল-এ প্রথম ২ ম্যাচেই জয় পেল পাঞ্জাব কিংস।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: আগামী বছর বাংলাদেশী ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে? মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
Pakistan: পাকিস্তানে জ্বালানি-সঙ্কট চরমে, সরকারের পাশে থাকার বার্তা শাহিদ আফ্রিদির