KKR vs LSG: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং কেকেআর-এর

Published : Apr 09, 2026, 07:10 PM ISTUpdated : Apr 09, 2026, 07:29 PM IST
Cameron Green KKR

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders vs Lucknow Super Giants: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চলতি আইপিএল-এ (IPL 2026) নিজেদের চতুর্থ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল-এ এখনও জয় পায়নি কেকেআর। এদিন ঘরের মাঠে জয় না পেলে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দলের উপর চাপ বাড়বে।

DID YOU KNOW ?
চাপে অজিঙ্কা রাহানে
চলতি আইপিএল-এ ৩ ম্যাচ খেলে জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। ফলে চাপে পড়ে গিয়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।

IPL 2026: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (Kolkata Knight Riders vs Lucknow Super Giants) টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে জয় পায়নি কেকেআর। এদিন ঘরের মাঠে প্রথম জয় পাওয়াই অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দলের লক্ষ্য। লখনউও খুব ভালো জায়গায় নেই। তবে ঋষভ পন্থের (Rishabh Pant) দল এক ম্যাচে জয় পেয়েছে। লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) কলকাতার বাসিন্দা। ফলে ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে এই ম্যাচ তাঁর কাছে সম্মানের লড়াই। তিনি এই ম্যাচে দলের জয় চাইছেন। গত ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর মাঠেই অধিনায়ক ঋষভের সঙ্গে গোয়েঙ্কার কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। লখনউ যদি এদিন জয় না পায়, তাহলে ফের ঋষভের উপর ক্ষোভ প্রকাশ করতে পারেন গোয়েঙ্কা। অন্যদিকে, কেকেআর কর্ণধার শাহরুখ খানও (Shah Rukh Khan) দলের পারফরম্যান্সে খুশি নন। ফলে দুই দলই চাপে।

২ দলের হয়ে কারা খেলছেন?

এই ম্যাচে কেকেআর-এর হয়ে খেলছেন- অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) (অধিনায়ক), ফিন অ্যালেন (Finn Allen), ক্যামেরন গ্রিন (Cameron Green), অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) (উইকেটকিপার), রিঙ্কু সিং (Rinku Singh), রভম্যান পাওয়েল (Rovman Powell), রমনদীপ সিং (Ramandeep Singh), অনুকূল রায় (Anukul Roy), সুনীল নারিন (Sunil Narine), নবদীপ সাইনি (Navdeep Saini) ও কার্তিক ত্যাগী (Kartik Tyagi)। লখনউয়ের হয়ে খেলছেন- মিচেল মার্শ (Mitchell Marsh), এইডেন মার্করাম (Aiden Markram), ঋষভ পন্থ (Rishabh Pant) (অধিনায়ক ও উইকেটকিপার), নিকোলাস পুরাণ (Nicholas Pooran), আবদুল সামাদ (Abdul Samad), মুকুল চৌধুরী (Mukul Choudhary), মণিমরণ সিদ্ধার্থ (Manimaran Siddharth), আবেশ খান (Avesh Khan), মহম্মদ শামি (Mohammed Shami), দিগ্বেশ সিং রাঠি (Digvesh Singh Rathi) ও প্রিন্স যাদব (Prince Yadav)।

শামির পারফরম্যান্সের দিকে নজর

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার হয়ে খেলেন শামি। ফলে ইডেন গার্ডেন্স তাঁর ঘরের মাঠ। এই মাঠে কেকেআর-এর বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ নিজেদের ৪ নম্বর ম্যাচ খেলছে কেকেআর।
ইডেন গার্ডেন্সে চলতি আইপিএল-এ নিজেদের ৪ নম্বর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

Sanju Samson: ডিসপ্লে খারাপ, অনুরাগীকে ৩০ হাজার টাকার স্মার্টফোন উপহার সঞ্জু স্যামসনের
Kolkata Knight Riders: কেকেআর-এর পারফরম্যান্সে অসন্তুষ্ট শাহরুখ খান? ভাইরাল ভিডিও