Kolkata Knight Riders: গতবার পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। চলতি আইপিএল-এও (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচেই জয় পায়নি অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এই পারফরম্যান্সে একেবারেই খুশি নন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও সেই ইঙ্গিতই দিচ্ছে।

DID YOU
KNOW
?
গ্রিনকে নিয়ে প্রশ্ন
এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। কিন্তু তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না।

Kolkata Knight Riders IPL 2026: এবারের আইপিএল-এর শুরুতেই কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সে হতাশ কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan)। প্রথম তিন ম্যাচেই জয় পায়নি দল। সোমবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে বৃষ্টির জন্য বিঘ্ন ঘটার সময় কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের (Venky Mysore) সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় শাহরুখকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হলেও, গতবার একেবারেই ভালো ফল করতে পারেনি কেকেআর। এবারের আইপিএল-এ প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছেন অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। বৃষ্টির জন্য পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় প্রথম পয়েন্ট পেয়েছে কেকেআর। লিগ টেবলে ১০ দলের মধ্যে নয় নম্বরে শাহরুখের দল। এই কারণেই অসন্তুষ্ট 'কিং খান'।

ক্যামেরন গ্রিনকে নিয়ে প্রশ্ন

এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) ২৫.২০ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে (Cameron Green) দলে নিয়েছে কেকেআর। তিনিই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার। কিন্তু ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না গ্রিন। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ১৮ রান করার পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাত্র দুই রান করেই আউট হয়ে যান অস্ট্রেলিয়ার (Australia) এই অলরাউন্ডার। তিনি সোমবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে চার রান করেই আউট হয়ে যান। যত টাকা দিয়ে এই অলরাউন্ডারকে দলে নেওয়া হয়েছে, সেই তুলনায় ভালো পারফরম্যান্স দেখা যাচ্ছে না। ফলে গ্রিনকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। শাহরুখের শরীরি ভাষায় স্পষ্ট, তিনিও গ্রিনের পারফরম্যান্সে অখুশি।

Scroll to load tweet…

প্রথম জয়ের খোঁজে কেকেআর

বৃহস্পতিবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হচ্ছে কেকেআর। বৃষ্টির জন্য এই ম্যাচ হওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে যদি ম্যাচ হয়, তাহলে চলতি আইপিএল-এ প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে কেকেআর। এই ম্যাচেও জয় না পেলে রাহানেদের উপর চাপ বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।