KL Rahul: নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে শতরান, নতুন নজির কে এল রাহুলের

Published : Nov 21, 2026, 09:20 AM IST
Yashasvi Jaiswal and KL Rahul

সংক্ষিপ্ত

New Zealand vs India: ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ওপেন করতে নেমে অসাধারণ ব্যাটিং ভারতীয় দলের তারকা কে এল রাহুলের। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন অপরাজিত থাকার পর তৃতীয় দিন শতরান পূরণ করেন রাহুল। তিনি এই শতরানের মাধ্যমে নতুন নজির গড়লেন।

DID YOU KNOW ?
১৩৬ রান করে আউট রাহুল
শনিবার তৃতীয় সেশনে ২৯০ বলে ১৩৬ রান করে আউট হয়ে গেলেন কে এল রাহুল। তিনি ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন।

New Zealand vs India First Test: ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইতিহাস গড়লেন ভারতের সহ-অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। শনিবার ম্যাচের তৃতীয় দিন ২০৭ বলে শতরান পূর্ণ করে তিনি প্রথম ভারতীয় ওপেনার হিসেবে চারটি সেনা (SENA) দেশ, দক্ষিণ আফ্রিকা (South Africa), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand) ও অস্ট্রেলিয়ায় (Australia) টেস্ট শতরান করার নজির গড়লেন। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১৩-তম শতরান। একই সঙ্গে এশিয়ার (Asia) অষ্টম ব্যাটার হিসেবে চারটি সেনা দেশেই টেস্ট শতরান করার কৃতিত্ব অর্জন করলেন ৩৪ বছর বয়সি এই ভারতীয় ব্যাটার।

সচিনদের নজির স্পর্শ করলেন রাহুল

রাহুলের আগে এই কৃতিত্ব অর্জন করেন মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সইদ আনোয়ার (Saeed Anwar), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ইউনিস খান (Younis Khan), কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) ও বিরাট কোহলি (Virat Kohli)। সবমিলিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে এই বিশেষ তালিকায় জায়গা করে নিলেন রাহুল। উল্লেখযোগ্য বিষয় হল, চারটি সেনা দেশেই ওপেনার হিসেবে টেস্ট শতরান রয়েছে একমাত্র রাহুল এবং পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ওপেনার আনোয়ারের। নিউজিল্যান্ডের মাটিতে এটিই রাহুলের প্রথম টেস্ট শতরান। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় শতরান করেছিলেন তিনি। শনিবারের ইনিংসের সুবাদে চার দেশের মাটিতেই শতরানের বৃত্ত সম্পূর্ণ করলেন ভারতীয় তারকা। তাঁর ১৩টি টেস্ট শতরানের মধ্যে ১০টিই বিদেশের মাটিতে। বাকি তিনটি দেশের মাটিতে। বিদেশের মাটিতে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সই ফের একবার প্রমাণিত হল।

টেস্টে ওপেনার হিসেবে সাফল্য রাহুলের

২০২১ সাল থেকে টেস্টে ওপেনার হিসেবে সাতটি শতরান করেছেন রাহুল। এই পরিসংখ্যানে তাঁর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন বেন ডাকেট, যশস্বী জয়সওয়াল ও দিমুথ করুণারত্নে। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রেও ওপেনারদের মধ্যে চারটি শতরান নিয়ে শীর্ষস্থান ভাগ করে নিয়েছেন তিনি। একই সংখ্যক শতরান রয়েছে টম লাথাম ও ট্রাভিস হেডের। ভারতীয় ওপেনারদের মধ্যে টেস্টে রাহুলের শতরানের সংখ্যা এখন ১২। এই তালিকায় মুরলী বিজয়ের (Murali Vijay) সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। শীর্ষে রয়েছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar) (৩৩টি), দ্বিতীয় স্থানে বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) (২২টি)। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও রোহিত শর্মার (Rohit Sharma) ঝুলিতে রয়েছে ৯টি করে শতরান। এর আগে চারটি সেনা দেশেই পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলা প্রথম ভারতীয় ওপেনার হওয়ার নজিরও গড়েছিলেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনেই অপরাজিত অর্ধশতরান করেছিলেন তিনি। শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করেন ৫২ রানে অপরাজিত থেকে। সঙ্গে ছিলেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। তিনিও এ দিন অর্ধশতরান পূর্ণ করেন। দু'জনে মিলে দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩
টেস্ট ক্রিকেটে ১৩টি শতরান হয়ে গেল কে এল রাহুলের।
শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করলেন কে এল রাহুল। টেস্টে তিনি ১৩-তম শতরান করলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammad Siraj: ধর্মীয় কারণে জাতীয় দল থেকে বাদ মহম্মদ সিরাজ? মুখ খুললেন কপিল দেব
India A vs Nepal: ২৬ রানে অল আউট নেপাল, তিলকরা জিতলেন ৩০৬ রানে