Kolkata Knight Riders: এবারের আইপিএল-এও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন অজিঙ্কা রাহানে?

Published : Mar 15, 2026, 04:55 PM ISTUpdated : Mar 15, 2026, 05:04 PM IST
Ajinkya Rahane

সংক্ষিপ্ত

IPL 2026: ২৮ মার্চ শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার নিলামে ভালো দল গড়ার চেষ্টা করেছে কেকেআর ম্যানেজমেন্ট। এখন নতুন মরসুমের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার ভালো ফল করতে মরিয়া কেকেআর।

DID YOU KNOW ?
রাহানের সাফল্য
আইপিএল-এর গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স ভালো ফল করতে না পারলেও, ব্যাট হাতে সাফল্য পান অধিনায়ক অজিঙ্কা রাহানে।

Kolkata Knight Riders: গত মরসুমে ভালো ফল না হলেও, এবারের আইপিএল-এও (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে থাকছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ৩৭ বছর বয়সি এই ব্যাটার গত মরসুমে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) পরিবর্তে কেকেআর-এর অধিনায়ক নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে ১৩ ম্যাচ খেলে মাত্র পাঁচ ম্যাচে জয় পায় কেকেআর। ফল একেবারেই ভালো হয়নি। কিন্তু তারপরেও রাহানেই অধিনায়ক হিসেবে রেখে দিচ্ছে কেকেআর। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেছেন রাহানে। তাঁর ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও প্রচুর। এই অভিজ্ঞতার কারণেই তাঁকে অধিনায়ক হিসেবে রেখে দিচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে কেকেআর-এর এক কর্তা বলেছেন, 'রাহানেই অধিনায়কত্ব করার উপযুক্ত ব্যক্তি। ওর বিশাল অভিজ্ঞতা আছে। কেকেআর দলে যে খেলোয়াড়রা আছে, সেসব বিবেচনা করেই রাহানেকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত নিয়েছে, ও এই মরসুমেও অধিনায়ক হিসেবে থাকবে।'

অভিজ্ঞ বলেই অধিনায়ক রাহানে?

এবারের আইপিএল-এ কেকেআর দলে যাঁরা আছেন, তাঁদের মধ্যে রাহানেরই অভিজ্ঞতা সবচেয়ে বেশি। দলের অন্য কোনও ক্রিকেটার তাঁর মতো এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। এই কারণেই রাহানেকে অধিনায়ক পদে রেখে দেওয়া হচ্ছে। কেকেআর কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan) মুম্বইয়ের ক্রিকেটার রাহানের উপর ভরসা করেন বলেও শোনা যায়। যদিও টি-২০ ফর্ম্যাটে রাহানে খুব একটা সফল নন। কিন্তু এবার কেকেআর শিবিরের আশা, দল ভালো পারফরম্যান্স দেখাবে।

৩ নম্বরে ব্যাটিং করতে পারেন রাহানে

আইপিএল-এর গত মরসুমে কেকেআর ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, রাহানের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি রান করেন অধিনায়ক। তিনি গত মরসুমে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন। এবারও তিন নম্বরেই ব্যাটিং করতে পারেন রাহানে। কেকেআর-এর হয়ে কারা ওপেন করবেন, তা নিয়ে জল্পনা চলছে। এবার কেকেআর দলে তারকার বদলে কার্যকরী ক্রিকেটারের সংখ্যা বেশি। এই কারণেই দল সাফল্য পাবে বলে আশাবাদী কেকেআর শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
২০১২, ২০১৪ ও ২০২৪, ৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

Axar Patel News: টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অক্ষর প্যাটেলকে 'বাপু' বলে কেন ডাকা হয় জানেন? মিস্টার 'বাপু'
Jay Shah: 'কোনও দেশই আইসিসি-র চেয়ে বড় নয়,' বাংলাদেশ-পাকিস্তানকে বার্তা জয় শাহের