Kolkata Knight Riders: এবার নিজেদের মাঠ নাইটদের, প্রথম দল হিসাবে নজির গড়ল কেকেআর

Published : Mar 19, 2026, 10:47 PM IST
Kolkata Knight Riders have unveiled a fresh new jersey ahead of TATA IPL 2026

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders: নাইট ম্যানেজমেন্টের তরফে জানা গেছে, মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সব খেলা এবার থেকে এই মাঠেই অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আগামী ২০২৮ সালের অলিম্পিক্সে থাকবে ক্রিকেট। সেইসব ম্যাচও এই মাঠে হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। 

Kolkata Knight Riders: নাইটদের নিজেদের প্রথম ঘরের মাঠ। আমেরিকায় এতদিন কোনও দলের নিজস্ব মাঠ ছিল না (kolkata knight riders)। আমেরিকার টি-টোয়েন্টি ক্রিকেট লিগে প্রথম দল হিসেবে এবার নিজেদের মাঠ পাচ্ছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এটাও নাইটদেরই একটি ফ্র্যাঞ্চাইজি। জানা যাচ্ছে, দ্রুত দলের জন্য খুলে দেওয়া হবে এই মাঠ। ক্যালিফর্নিয়ার পোমোনায় ফেয়ারফ্লেক্সে চালু হতে চলেছে নাইট রাইডার্স ক্রিকেট ফিল্ড।

নাইটদের নিজেদের মাঠ

নাইট ম্যানেজমেন্টের তরফে জানা গেছে, মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সব খেলা এবার থেকে এই মাঠেই অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আগামী ২০২৮ সালের অলিম্পিক্সে থাকবে ক্রিকেট। সেইসব ম্যাচও এই মাঠে হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “এই মাঠে বসে বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলা দেখতে পারবেন দর্শকরা। আধুনিক মাঠের সমস্ত সুযোগ সুবিধা থাকছে এই মাঠে।”

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময়, আমেরিকায় বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে ক্রিকেট খেলা শুরু হলেও এতদিন বেসবল বা ফুটবলের মাঠেই ক্রিকেট হত। 

বিশ্বকাপের সময় অবশ্য কয়েকটি মাঠ তৈরি করা হয়। তবে পরে সেই স্টেডিয়াম ভেঙেও দেওয়া হয়। কিন্তু এবার সবরকম সুবিধাযুক্ত একটি মাঠের উদ্বোধন হতে চলেছে আমেরিকার মাটিতে।

সারা বিশ্ব জুড়ে নাইট রাইডার্সের মোট চারটি দল

অন্যদিকে, নতুন এই মাঠ নিয়ে নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান সোশ্যাল মিডিয়াতে লেখেন, “বছরের পর বছর ধরে গোটা বিশ্ব জুড়ে নিজেদের পরিচিতি তৈরি করেছে নাইট রাইডার্স। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের নিজেদের মাঠ দেখে আজ খুব ভালো লাগছে। আমেরিকাতে এই মুহূর্তে ক্রিকেটের বড় বাজার রয়েছে। ধীরে ধীরে সেখানে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সবথেকে বড় বিষয়, মানুষ মাঠে এসে খেলা দেখতে চাইছে। তাই এই নতুন একটি অধ্যায় শুরু হল। আশা করছি, এতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জনপ্রিয়তা আরও বাড়বে।”

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সারা বিশ্ব জুড়ে নাইট রাইডার্সের মোট চারটি দল রয়েছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, আমেরিকার মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আইএলটি২০ লিগে আবু ধাবি নাইট রাইডার্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

KKR IPL 2026: ১৮ কোটি খরচ করেছে কেকেআর! সেই পেসারকে আইপিএল খেলার অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা?
Gautam Gambhir: নিজের সম্মান বাঁচাতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন গৌতম গম্ভীর, ঘটনাটা কী?