Lungi Ngidi Injury Update: এনগিডির প্রাণ বাঁচল মাত্র ১১ মিনিটে! নেপথ্যে দিল্লি পুলিশের এসিপি সঞ্জয় সিং, মুহূর্তে তৈরি গ্রিন করিডোর

Published : Apr 28, 2026, 03:32 PM IST
Lungi Ngidi Injury Update: এনগিডির প্রাণ বাঁচল মাত্র ১১ মিনিটে! নেপথ্যে দিল্লি পুলিশের এসিপি সঞ্জয় সিং, মুহূর্তে তৈরি গ্রিন করিডোর

সংক্ষিপ্ত

Lungi Ngidi Injury Update: উচ্চপদস্থ অফিসারদের নির্দেশে তৈরি হয় ৬০ জনের বিশেষ টিম। তাদের সহযোগিতায় নিমেষে গ্রিন করিডোর ম্যাপিং করা হয়। ফলে, হু হু করে ছুটতে থাকে কনভয়। তাই হাসপাতালে পৌঁছতে কোনও অসুবিধা হয়নি। সেখানে এনগিডির স্ক্যান এবং অন্যান্য পরীক্ষানিরীক্ষা হয়। তারপর রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রোটিয়া পেসার এখন পুরোপুরি সুস্থ।

Lungi Ngidi Injury Update: দিল্লি পুলিশের এসিপি সঞ্জয় সিং। যিনি একসময় খেলেছেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের সঙ্গে। দিল্লির ভরা ট্রাফিকে তাঁর বুদ্ধিমত্তার জন্যই প্রাণ বাঁচল লুঙ্গি এনগিডির। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পান দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি এনগিডি (lungi ngidi injury report)।

তখন মিড অফে ফিল্ডিং করছেন এনগিডি। একটি ক্যাচ ধরার সময় হটাৎ মাটিতে পড়ে যান এবং তাঁর মাথা সোজা মাটিতে গিয়ে পড়ে (lungi ngidi injury ipl)। ফলে, মাথায় ও কাঁধে জোরে আঘাত লাগে। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সন্ধ্যা ৬টা ১৬ মিনিট নাগাদ স্টেডিয়াম থেকে অ্যাম্বুল্যান্স বেরোয়। আর মাত্র ৬টা ২৭-এর মধ্যেই রাজিন্দর নগরের হাসপাতালে পৌঁছে যায় মেডিক্যাল টিম। 

দিল্লি পুলিশের এসিপি সঞ্জয় সিং বুদ্ধিমত্তা

অর্থাৎ, সময় লাগে মাত্র ১১ মিনিট। প্রসঙ্গত, সেইদিন স্টেডিয়ামের মধ্যেই কর্তব্যরত ছিলেন দিল্লি পুলিশের এসিপি। যদিও অ্যাম্বুল্যান্সের চালক পরামর্শ দেন, গুগল ম্যাপ দেখে যেতে। কিন্তু দিল্লির রাস্তা কার্যত, হাতের তালুর মতো চেনেন সঞ্জয়। 

তিনি স্পজা বলেন, “আমি জানি, সন্ধ্যা ৬টার সময় রাস্তায় যানজট থাকবে। গুগল ম্যাপ সেটা ধরতে পারবে না। তাই আমার অভিজ্ঞতা অনুযায়ী, অন্য রাস্তা নিই। যেটার দূরত্ব বেশি। কিন্তু রাস্তা ফাঁকা থাকবে। সঙ্গে সঙ্গে আমি কন্ট্রোল রুমকে সেই কথা জানাই।”

কীভাবে সম্ভব হল?

এরপরেই উচ্চপদস্থ অফিসারদের নির্দেশে তৈরি হয় ৬০ জনের বিশেষ টিম। তাদের সহযোগিতায় নিমেষে গ্রিন করিডোর ম্যাপিং করা হয়। ফলে, হু হু করে ছুটতে থাকে কনভয়। তাই হাসপাতালে পৌঁছতে কোনও অসুবিধা হয়নি। সেখানে এনগিডির স্ক্যান এবং অন্যান্য পরীক্ষানিরীক্ষা হয়। তারপর রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রোটিয়া পেসার এখন পুরোপুরি সুস্থ। 

তবে যেহেতু মাথায় চোট লেগেছে, তাই অন্তত দুটি ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli: IPL-এ ৯০০০ রানের গণ্ডি পেরোনো প্রথম ব্যাটার, কিং কোহলির নতুন ইতিহাস
Rinku Singh: ধোনির ১৫ বছরের রেকর্ড ভাঙলেন রিঙ্কু, আইপিএলে নতুন ইতিহাস লিখলেন কেকেআর তারকা