Mahendra Singh Dhoni: আবাসিক প্লটের অপব্যবহার, ধোনিকে নোটিস ঝাড়খণ্ড হাউজিং বোর্ডের

Published : Feb 28, 2026, 03:01 PM ISTUpdated : Feb 28, 2026, 03:15 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni: নিজের রাজ্য ঝাড়খণ্ডেই (Jharkhand) বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁকে নোটিস পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজিং বোর্ড (Jharkhand Housing Board)।

DID YOU KNOW ?
কবে অবসর ধোনির?
২০২৬ সালের আইপিএল-এ খেলেই কি অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি? ক্রিকেট মহলে এই জল্পনা শুরু হয়েছে।

Mahendra Singh Dhoni: রাঁচির (Ranchi) কাছে এক আবাসিক প্লটের অপব্যবহারের অভিযোগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নোটিস পাঠাল ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড (Jharkhand State Housing Board)। এই নোটিসে বলা হয়েছে, বসবাসের জন্যই ধোনিকে ওই জমি দেওয়া হয়েছিল। কিন্তু ওই জমি বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে। ফলে যে শর্তে ধোনিকে এই জমি দেওয়া হয়েছিল, সেই শর্ত লঙ্ঘন করা হয়েছে। এর জবাব তলব করা হয়েছে। ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসোয়ান জানিয়েছেন, ধোনির পাশাপাশি আরও কয়েকজনকে বসবাসের জন্য জমি দেওয়া হয়েছিল। কিন্তু সেই জমিই বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে দেখে ধোনি ছাড়াও বেশ কয়েকজনকে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন সরকারি আধিকারিকও আছেন। বরাদ্দ করা জমি কেন বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে।

জমি নিয়ে তদন্ত

ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তদন্ত করে ধোনিদের জন্য বরাদ্দ করা আবাসিক প্লটের শর্ত লঙ্ঘনের কথা জানা গিয়েছে। তদন্ত রিপোর্ট জমা পড়ার পর ধোনিদের চূড়ান্ত নোটিস পাঠানো হয়েছে। যাঁদের এই নোটিস পাঠানো হয়েছে, তাঁদের কাছ থেকে জমি অপব্যবহারের কারণ জানতে চাওয়া হয়েছে। কেউ এই নোটিস উপেক্ষা করেন বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে বরাদ্দ করা জমি ফিরিয়ে নেওয়া হতে পারে। এরকম কঠোর সিদ্ধান্তের কথাই ভাবছে ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড। প্রয়োজনে ধোনির জন্যও বরাদ্দ করা জমি কেড়ে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

হারমু রোডের জমি নিয়ে বিতর্ক

ধোনি এখন রাঁচির রিং রোডে নবনির্মিত বাড়িতে থাকেন। তিনি হারমু রোডে যে জমি পেয়েছিলেন, সেখানে এক ডায়গনস্টিক সেন্টার তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ পেয়েই তদন্ত করে নোটিস পাঠিয়েছে ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
আইপিএল ২০২৬-এর জন্য তৈরি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য তৈরি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?
ICC T20 World Cup 2026 Playing 11: বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেলেন কোন কোন ভারতীয় তারকা? জানিয়ে দিল আইসিসি