Match Fixing Case: ম্যাচ গড়াপেটার চেষ্টা, ৮ বছরের জন্য নির্বাসিত ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন ক্রিকেটার

Published : Aug 03, 2026, 05:35 PM IST
Match Fixing Case: ম্যাচ গড়াপেটার চেষ্টা, ৮ বছরের জন্য নির্বাসিত ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন ক্রিকেটার

সংক্ষিপ্ত

Match Fixing Case: ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার বোডুগুম অখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য নির্বাসিত করল আইসিসি। আবু ধাবি টি-১০ টুর্নামেন্টে দুর্নীতি দমন বিধি ভাঙা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Match Fixing Case: ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার বোডুগুম অখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে (Match Fixing Case)। আইসিসি-র দুর্নীতি দমন ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আইসিসি-র তরফে। এই প্রসঙ্গে আইসিসি একটি সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতি দমন বিধির তিনটি নিয়ম ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হল। 

ম্যাচ গড়াপেটার চেষ্টা!

প্রসঙ্গত, ২০২৫ সালের আবু ধাবি টি-১০ টুর্নামেন্টের সময় অখিলেশ রেড্ডির বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগটি ওঠে। এমিরেটস ক্রিকেট বোর্ডের হয়ে ঐ টুর্নামেন্টের দুর্নীতি দমন সংক্রান্ত বিষয়টি দেখছিল আইসিসি। রেড্ডি ২৫ নভেম্বর, ২০২৫ থেকে সাময়িকভাবে সাসপেন্ড ছিলেন। কিন্তু তদন্তে দেখা গেছে, তিনি আবু ধাবি টি-১০ টুর্নামেন্টের ম্যাচের ফল বা গতিপথকে প্রভাবিত করার বা ফিক্স করার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, টুর্নামেন্টে কোড ভাঙার জন্য তিনি অন্য এক অংশগ্রহণকারীকে প্ররোচনা দেন বা সাহায্যও করেন। পাশাপাশি আইসিসি-র তদন্তে বাধা দেওয়ার জন্য তিনি মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং মেসেজটিও ডিলিট করে দেন।

৮ বছরের জন্য নির্বাসিত ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন ক্রিকেটার

হায়দ্রাবাদের বাসিন্দা অখিলেশ রেড্ডি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। আমেরিকার হয়ে তিনি ৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং একটি উইকেটও নিয়েছেন। ভারতে ঘরোয়া ক্রিকেটে তিনি বিজয় হাজারে ট্রফি স্কোয়াডের অংশ ছিলেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের নেট বোলার হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অখিলেশ একজন ডানহাতি ব্যাটার এবং অফ স্পিনার। 

সাম্প্রতিককালে অখিলেশ রেড্ডি দ্বিতীয় মার্কিন ক্রিকেটার যিনি আইসিসি-র শাস্তির মুখে পড়লেন। এর আগে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার হয়ে দুর্দান্ত খেলা অ্যারন জোন্সও এই বছরের শুরুতে একই ধরনের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Auqib Nabi: জসপ্রিত বুমরার বদলি ঘোষণা BCCI-র, টেস্ট দলে সুযোগ পেলেন রঞ্জি জয়ী এই ক্রিকেটার
হার্দিকের নতুন লুক? প্রেমিকা মাহিকার সঙ্গে তিরুপতিতে ক্রিকেট তারকা