
Mohammed Shami Retires: ১৩ বছর আগে ঠিক যেদিন টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল, সেদিনই অবসর ঘোষণা করলেন মহম্মদ শামি। এই পেসার ২০১৩ সালের ৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথমবার টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান। ১৩ বছর পর শুক্রবার সেই ৬ নভেম্বরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শামি। ৩৬ বছর বয়সি এই পেসার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখনই পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না। এখনও সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শামি। তিনি বাংলার হয়ে খেলা চালিয়ে যাবেন।
টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে 'এক্স' হ্যান্ডলে পোস্টে শামি লিখেছেন, ‘সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি ঠিকই, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলিকে কখনও বিদায় জানাতে পারব না। প্রথমবার যখন ভারতের টেস্ট জার্সি গায়ে তুলেছিলাম, তখন সেটা ছিল শুধুই একটা স্বপ্ন—দেশের জন্য কিছু করার স্বপ্ন। তার পর থেকে প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার কাছে শুধুমাত্র একটি ফরম্যাট ছিল না; এটা আমার জীবনের অত্যন্ত বিশেষ একটি অংশ। আজ ভারাক্রান্ত হৃদয়ে এবং অসংখ্য সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আমার প্রত্যেক সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং সেই কোটি কোটি ভারতীয়কে আন্তরিক ধন্যবাদ, যাঁরা ভালো ও কঠিন—দুই সময়েই আমার পাশে থেকেছেন এবং আমার উপর বিশ্বাস রেখেছেন। বিসিসিআই এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকেও (সিএবি) জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমার প্রতিভার উপর আস্থা রেখে, এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে এবং আমার ক্রিকেটজীবনের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা যে সমর্থন ও বিশ্বাস দেখিয়েছেন, তা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে। মাঠে আমার শেষ টেস্ট বলটি ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ভারতের হয়ে খেলার গর্ব চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবে। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট। ইতি, আপনাদেরই শামি।’
Safed jersey se vida le raha hoon, lekin usse judi yaadon se kabhi nahi… 🇮🇳❤️
Jab pehli baar Bharat ki Test jersey pehni thi, tab sirf ek sapna tha — apne desh ke liye kuch kar dikhane ka..
Uske baad har wicket, har sangharsh, har chot aur har comeback ne mujhe kuch na kuch sikhaya.
Test cricket mere liye sirf ek format nahi, meri zindagi ka ek behad khaas hissa raha hai.
Aaj bhaari dil aur anginat khoobsurat yaadon ke saath main Test cricket se retirement lene ka faisla kar raha hoon.
Is safar mein mera saath dene wale har teammate, coach, family aur un karodon Bharatiyon ka dil se shukriya, jinhone achhe aur mushkil dono waqt mein mujh par bharosa banaye rakha..
BCCI aur Cricket Association of Bengal (CAB) ka bhi dil se shukriya, jinhone mere talent par bharosa kiya, mujhe aage badhne ke mauke diye aur mere cricket ke safar mein ek aham bhoomika nibhayi. Aapka saath aur vishwas mere liye hamesha khaas rahega.
Maidan par meri aakhri Test ball bhale hi fenki ja chuki ho, lekin Bharat ke liye khelne ka garv hamesha mere dil mein zinda rahega.
Shukriya, Test Cricket. ❤️
Aapka Shami 🇮🇳
#Mdshami11 #Mdshami #TestCricket #Retirement
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) November 6, 2026
ভারতীয় দলের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলে ২২৯ উইকেট নিয়েছেন শামি। তাঁর বোলিংয়ের গড় ২৭.৭১। টেস্ট ক্রিকেটে ছয়বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এই পেসার। সেরা পারফরম্যান্স ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫৬ রান দিয়ে ছয় উইকেট।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।